Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

আন্তর্জাতিক

আল জাজিরা
07 April, 2026, 09:00 pm
Last modified: 07 April, 2026, 09:20 pm

Related News

  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান
  • এমন পোপ চাই না যিনি ‘মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন’: ইরান ইস্যুতে লিওকে ট্রাম্পের আক্রমণ
  • ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ, ট্রাম্পেরও অবরোধের হুঁশিয়ারি, প্রণালিতে কি ঘটতে যাচ্ছে?
  • নৌ-অবরোধ কী? হরমুজ প্রণালিতে এটি কীভাবে কার্যকর হবে?
  • আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

৭ এপ্রিল ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হুমকি দেন, ‘আজ রাতেই একটি সভ্যতা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে।’
আল জাজিরা
07 April, 2026, 09:00 pm
Last modified: 07 April, 2026, 09:20 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স

ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলার হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যদি তার শর্ত অনুযায়ী কোনো চুক্তিতে না আসে, তবে দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি।

গত ২১ মার্চ থেকে শুরু করে ৭ এপ্রিল পর্যন্ত ট্রাম্পের দেওয়া বিভিন্ন হুমকি, আল্টিমেটাম এবং দফায় দফায় সময়সীমা পরিবর্তনের একটি টাইমলাইন নিচে তুলে ধরা হলো:

২১ মার্চ: ইরানকে ৪৮ ঘণ্টার একটি আল্টিমেটাম দেন ট্রাম্প। তিনি শর্ত দেন, ইরানকে 'হরমুজ প্রণালি' উন্মুক্ত করে দিতে হবে। অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে মার্কিন হামলা চালানো হবে বলে হুমকি দেন তিনি।

২৩ মার্চ: তেহরানের সঙ্গে তথাকথিত আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ট্রাম্প পূর্বনির্ধারিত সময়সীমা আরও পাঁচ দিন পিছিয়ে দেন।

২৬ মার্চ: ট্রাম্প নতুন করে ১০ দিনের সময়সীমা ঘোষণা করেন। এই ডেডলাইন ৬ এপ্রিল রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল।

৪ এপ্রিল: ট্রাম্প পুনরায় বলেন যে, কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এর মাধ্যমে তিনি মূলত ৬ এপ্রিলের ডেডলাইনটিকেই পুনর্ব্যক্ত করেন।

৫ এপ্রিল: ট্রাম্প পূর্বনির্ধারিত সময়সীমা আরও একদিন পিছিয়ে ৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত করার ইঙ্গিত দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের নেতারা যদি সেই সময়ের মধ্যে কিছু না করেন, তবে তাদের কোনো 'বিদ্যুৎকেন্দ্র বা সেতু আর দাঁড়িয়ে থাকবে না।'

ঐদিন ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে লেখেন: 'মঙ্গলবার, ইস্টার্ন টাইম রাত ৮টা!'

৬ এপ্রিল: ট্রাম্প সাংবাদিকদের জানান, তার সর্বশেষ দেওয়া এই সময়সীমাটিই চূড়ান্ত এবং এটি পেছানোর সম্ভাবনা 'একেবারেই নেই'। তিনি দাবি করেন, ইরানকে চাইলে 'এক রাতেই' ধ্বংস করে দেওয়া সম্ভব।

৭ এপ্রিল: চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা আগে ট্রাম্প তার হুমকির মাত্রা চরম পর্যায়ে নিয়ে যান। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেন, 'আজ রাতেই একটি সভ্যতা পুরোপুরি বিলীন হয়ে যাবে।'

ট্রাম্পের এসব ধারাবাহিক হুমকি ও আল্টিমেটাম ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে এক নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / ইরান / ইরানে মার্কিন হামলা / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান
  • এমন পোপ চাই না যিনি ‘মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন’: ইরান ইস্যুতে লিওকে ট্রাম্পের আক্রমণ
  • ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ, ট্রাম্পেরও অবরোধের হুঁশিয়ারি, প্রণালিতে কি ঘটতে যাচ্ছে?
  • নৌ-অবরোধ কী? হরমুজ প্রণালিতে এটি কীভাবে কার্যকর হবে?
  • আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানে আবার হামলা শুরু করার কথা ভাবছেন ট্রাম্প

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net