Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2026, 05:20 pm
Last modified: 05 April, 2026, 05:24 pm

Related News

  • সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ-বাবর, নিজেদের নির্দোষ দাবি
  • ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশ গেছেন: আরিফুল হক চৌধুরী
  • মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন: বাণিজ্যমন্ত্রী

শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের

মন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তাই এমন একটি সমাধান বের করা হবে, যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।’
টিবিএস রিপোর্ট
05 April, 2026, 05:20 pm
Last modified: 05 April, 2026, 05:24 pm
ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর আশ্বাসে রবিবার (৫ এপ্রিল) বিকালে অবরোধ প্রত্যাহার করেছেন বেতন-ভাতার দাবিতে সড়ক আন্দোলনরত নাসা গ্রুপের শ্রমিকরা।

এর আগে, রোববার (৫ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড অবরোধ করেন নাসা গ্রুপের ৭০০-৮০০ শ্রমিক। 

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল রানা।

অবরোধের ফলে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের অনুরোধে আধাঘণ্টা পর বেলা সোয়া ১১টায় তারা সড়ক ছেড়ে গার্মেন্টসটির সামনে অবস্থান নেন।

এসি রাসেল রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তেজগাঁও লিংক রোড অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলচল স্বাভাবিক রাখতে সড়কে ডাইভারশন দেওয়া হয়। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর তারা সরে যায়। বর্তমানে তারা সড়ক ছেড়ে তাদের কারখানার সামনে রয়েছেন।'

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

ঘটনাস্থলে পৌঁছে তারা মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

সভা শেষে শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, 'আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।'

মন্ত্রী আরও বলেন, 'বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তাই এমন একটি সমাধান বের করা হবে, যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।'

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'এবারের ঈদুল ফিতরে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় অন্যান্য সময়ের মতো রাস্তা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।'

তিনি আরও বলেন, 'আপনারা জনদুর্ভোগ লাঘবে রাস্তা ছেড়ে দিন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই এবং আপনাদের পক্ষ থেকেও সহযোগিতা কামনা করছি।'

আলোচনাকালে নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধে সক্ষম।

অন্যদিকে, শ্রমিকদের পাওনা 'আর্নড লিভ' এর টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। 

শ্রমমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস এবং আগামীকালের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

শ্রমমন্ত্রী / আরিফুল হক চৌধুরী / সড়ক অবরোধ প্রত্যাহার / নাসা গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ-বাবর, নিজেদের নির্দোষ দাবি
  • ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশ গেছেন: আরিফুল হক চৌধুরী
  • মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net