Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ইরানের নেতৃত্ব এখনও অটুট, দ্রুত সরকার পতনের কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

আন্তর্জাতিক

আল জাজিরা
12 March, 2026, 01:20 pm
Last modified: 12 March, 2026, 01:26 pm

Related News

  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • নতুন সর্বোচ্চ নেতা এখনও জনসমক্ষে আসেনি, ইরানের শাসন কাঠামোয় হয়তো এর প্রয়োজনও নেই
  • আরব আমিরাতের তেল কেন্দ্রে ভয়াবহ আগুন; বন্দরগুলোতেও হামলার হুমকি ইরানের

ইরানের নেতৃত্ব এখনও অটুট, দ্রুত সরকার পতনের কোনো ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

অসংখ্য গোয়েন্দা প্রতিবেদনে ধারাবাহিকভাবে একই ধরণের বিশ্লেষণ উঠে এসেছে যে, 'বর্তমান ইরানি শাসকগোষ্ঠী বিপদে নেই' এবং ইরানি জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে।
আল জাজিরা
12 March, 2026, 01:20 pm
Last modified: 12 March, 2026, 01:26 pm
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি হাতে একজন সমর্থক। ছবি: ইপিএ

মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে যে, ইরানের নেতৃত্ব এখনও অনেকাংশে অটুট এবং দ্রুত দেশটির সরকারের পতনের কোনো ঝুঁকি নেই। এই বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

তদন্তের ফলাফলের সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, অসংখ্য গোয়েন্দা প্রতিবেদনে ধারাবাহিকভাবে একই ধরণের বিশ্লেষণ উঠে এসেছে যে, 'বর্তমান ইরানি শাসকগোষ্ঠী বিপদে নেই' এবং ইরানি জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। গত কয়েক দিনের মধ্যে এই সর্বশেষ মূল্যায়নটি সম্পন্ন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও ইরানের রাজনৈতিক নেতৃত্ব যে দৃঢ়তা দেখিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে মূলত তা-ই ফুটে উঠেছে।

প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারাও এখন এটি স্বীকার করছেন যে এই যুদ্ধের ফলে ইরানের বর্তমান সরকারের পতন ঘটবেই—এমন কোনো নিশ্চয়তা নেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সপ্তাহখানেক পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন তারই ছেলে মোজতবা খামেনি। রোববার (৮ মার্চ) দেশটির শীর্ষ আলেমরা ৫৬ বছর বয়সী মোজতবাকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন।

ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সামরিক বাহিনী এবং শীর্ষ নেতারা দ্রুতই নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন ঘোষণা করেন।

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করায় খুশি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের একটি অনুষ্ঠানের উপস্থাপক ব্রায়ান কিলমেড বলেন, নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর তিনি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। তখন ট্রাম্প তাকে বলেন, 'আমি খুশি নই।'

Related Topics

টপ নিউজ

মার্কিন গোয়েন্দা প্রতিবেদন / ইরান / সরকার পতন / ইরানের সর্বোচ্চ নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইরানের হামলার পর হরমুজ প্রণালী নিরাপদ করতে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • নতুন সর্বোচ্চ নেতা এখনও জনসমক্ষে আসেনি, ইরানের শাসন কাঠামোয় হয়তো এর প্রয়োজনও নেই
  • আরব আমিরাতের তেল কেন্দ্রে ভয়াবহ আগুন; বন্দরগুলোতেও হামলার হুমকি ইরানের

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net