Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
প্রথমবারের মতো নারী নভোচারী প্রশিক্ষক নিয়োগ দিল সংযুক্ত আরব আমিরাত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 April, 2021, 09:50 am
Last modified: 13 April, 2021, 01:19 pm

Related News

  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

প্রথমবারের মতো নারী নভোচারী প্রশিক্ষক নিয়োগ দিল সংযুক্ত আরব আমিরাত 

গত ফেব্রুয়ারিতে মঙ্গলগ্রহের কক্ষপথে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতের একটি পরীক্ষক দল। ২০২৪ সালের মধ্যেই দেশটি চাঁদে ভ্রমণকারী দল পাঠানোর লক্ষ্য স্থির করেছে। এমনকি তারা ২১১৭ সালের মধ্যে মঙ্গলগ্রহে বসতি স্থাপনের পরিকল্পনাও করছে।
টিবিএস ডেস্ক
13 April, 2021, 09:50 am
Last modified: 13 April, 2021, 01:19 pm
সংযুক্ত আরব আমিরাতের সদ্য নিয়োগকৃত নভোচারী প্রশিক্ষক মোহাম্মদ আল-মোল্লা এবং নোরা আল-মাতরুশি

নিজেদের অর্থনীতিকে শক্তিশালী ও বৈচিত্র্যময় করতে ক্রমশ মহাকাশ বিষয়ক খাতে যুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারই পথ ধরে এবার প্রথমবারের মতো নভোচারী প্রশিক্ষক হিসেবে একজন নারীকে নিযুক্ত করেছে উপসাগরীয় দেশটি। 

২৭ বছর বয়সী আমিরাতি নাগরিক নোরা আল-মাতরুশি একজন মেকানিক্যাল গ্র্যাজুয়েট এবং বর্তমানে তিনি আবুধাবির জাতীয় পেট্রোলিয়াম কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত। খুব শিগগিরই নোরা যুক্তরাষ্ট্রে নাসার ২০২১ ক্যান্ডিডেট ক্লাসে যোগদান করবেন। 

নিজেদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যোগ্যতা বৃদ্ধি করতে এবং তেলের ব্যবসার উপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি স্পেস প্রোগ্রামের দিকে নজর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।  

আরব বিশ্বের সর্বপ্রথম আন্তঃগ্রহ অভিযান হিসেবে  গত ফেব্রুয়ারিতে মঙ্গলগ্রহের কক্ষপথে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতের একটি পরীক্ষক দল। ২০২৪ সালের মধ্যেই দেশটি চাঁদে ভ্রমণকারী দল পাঠানোর লক্ষ্য স্থির করেছে। এমনকি তারা ২১১৭ সালের মধ্যে মঙ্গলগ্রহে বসতি স্থাপনের পরিকল্পনাও করছে।

সংযুক্ত আরব আমিরাতের চার সদস্যের এই নভোচারী কর্মসূচীতে মাতরুশি যোগ দিবেন আরেক আমিরাতি মোহাম্মদ আল-মোল্লার সঙ্গে। তাদের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন মহাকাশে পা রাখা প্রথম আমিরাতি ব্যক্তিত্ব হাজ্জা আল-মানসুরি।    

আমিরাতের এই প্রোগ্রামের জন্য আবেদন করা ৪৩০০ জনের মধ্যে শিক্ষা, অভিজ্ঞতা, শারীরিক-মানসিক সব শক্তি বিবেচনায় নোরা সঠিক ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানায় দুবাইয়ের মোহাম্মদ বিন রশীদ স্পেস সেন্টার।  

দেশীয় বিশেষজ্ঞদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৭ সালে একটি জাতীয় স্পেস প্রোগ্রাম শুরু করে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ৯ দশমিক ৪ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগই বিদেশী শ্রমিক এবং মহাকাশ নিয়ে কাজ করা বড় বড় দেশগুলোর তুলনায় তারা অনেকটাই পিছিয়ে আছে। 
 
 

Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরব আমিরাত / চাঁদে অভিযান / মহাকাশ অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • চাঁদ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন আর্টেমিস-২-এর নভোচারীরা
  • ইরানের বিরুদ্ধে ড্রোন উড়িয়ে বড় ঝুঁকি নিল সৌদি-আমিরাত
  • ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net