Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
‘শ্রীলঙ্কায় জিতব’ বলার সাহস হচ্ছে না মুমিনুলের!

খেলা

টিবিএস রিপোর্ট
11 April, 2021, 05:05 pm
Last modified: 11 April, 2021, 05:09 pm

Related News

  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
  • বিজয়ের চোখে সাকিব নির্দোষ, মুমিনুল বলছেন, ‘মিথ্যা মামলা’

‘শ্রীলঙ্কায় জিতব’ বলার সাহস হচ্ছে না মুমিনুলের!

শ্রীলঙ্কা সফরের আগের দিন সংবাদ সম্মেলনে এলেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ককে প্রশ্ন করা হলো শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। জবাবে মুমিনুল যে উত্তর দিলেন, তা রীতিমতো ২০০০ সালের দিকের বাংলাদেশ দলের কথা মনে করিয়ে দিলো। 
টিবিএস রিপোর্ট
11 April, 2021, 05:05 pm
Last modified: 11 April, 2021, 05:09 pm
মিরপুরে অনুশীলনে মুমিনুল হক (ডানে)। ছবি: বিসিবি

শ্রীলঙ্কা সফরের আগের দিন মিরপুর একাডেমি ভবনের সামনে সংবাদ সম্মেলনে এলেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ককে প্রশ্ন করা হলো শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে, বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে। জবাবে মুমিনুল যে উত্তর দিলেন, তা রীতিমতো ২০০০ সালের দিকের বাংলাদেশ দলের কথা মনে করিয়ে দিলো। 

তখন ভালো ক্রিকেট খেলে সম্মানজনক হার মিললেও খুশি থাকতো বাংলাদেশ। এরপর অনেক সময় পেরিয়েছে, বদলেছে দৃশ্যপট। ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টেও বলার মতো সাফল্য ঝুলিতে জমা হয়েছে বাংলাদেশের। কিন্তু এতদিন পরে এসেও মুমিনুল বলছেন, ভালো খেললে ড্র হতে পারে, জেতাও সম্ভব। 

প্রায় ১৩ মিনিটের সংবাদ সম্মেলনে মুমিনুল একবারও বলেননি 'শ্রীলঙ্কায় জিতবো বা জিততে চাই।' জয়ের ব্যাপারে দুবার প্রশ্ন করা হলেও তার মুখে শোনা গেলে কেবলই ভালো ক্রিকেট খেলার কথা। যেখানে আছে যদি, কিন্তুর হিসাবও।

শ্রীলঙ্কা সফরে জয়ের ব্যাপারে কতোটা আশাবাদী? এমন প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, 'ফলাফল পেছনে যা হয়েছে সেটা গেছে, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলব; প্রতিটা দিন, প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি, ভালো খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের দিকে আসবে।'

'যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেওয়া কঠিন কীভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্রও হতে পারি আবার ম্যাচ জিততেও পারি। আমার কাছে মনে হয় খুব ভালো ক্রিকেট হবে এবং চ্যালেঞ্জিং হবে।' যোগ করেন মুমিনুল।

বাংলাদেশ দল যে মানসিক শক্তির দিক থেকে ভালো অবস্থায় নেই, সেটা না বললেও হচ্ছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের 'দ্বিতীয় সারির' দলের বিপক্ষে ২টি টেস্ট হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও বলার মতো কিছু করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। 

উল্টো সঙ্গী হয়েছে টানা হারের পাশাপাশি প্রতি ম্যাচেই ক্যাচ আর ফিল্ডিং মিসের হতাশা। সব মিলিয়ে অবস্থাটা এখন এমন যে, শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করতে পারলেই যেন বাঁচে বাংলাদেশ। যেখানে নেই জয়-পরাজয়ের হিসাব নিকাশ!

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / টেস্ট অধিনায়ক / বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
  • বিজয়ের চোখে সাকিব নির্দোষ, মুমিনুল বলছেন, ‘মিথ্যা মামলা’

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net