Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
তেল বিক্রির সীমা বেঁধে দেয়ার পরেও পেট্রোল পাম্পগুলোতে কমছে না ‘প্যানিক বায়িং’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2026, 04:00 pm
Last modified: 07 March, 2026, 04:06 pm

Related News

  • সব ধরনের জ্বালানির সরবরাহ বেড়েছে, তবু ফিলিং স্টেশনে লম্বা লাইন কেন?
  • দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • জ্বালানি সংকটে চট্টগ্রামে সাগরে হাহাকার, বিপাকে জেলে ও ট্রলার মালিকরা
  • জ্বালানি সংকট নেই বলে কর্তৃপক্ষের আশ্বাস; তবু রাস্তায় যানবাহন কম, ফিলিং স্টেশনে লম্বা লাইন

তেল বিক্রির সীমা বেঁধে দেয়ার পরেও পেট্রোল পাম্পগুলোতে কমছে না ‘প্যানিক বায়িং’

হরমুজ প্রণালী বন্ধের খবরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার তীব্র শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি চাহিদার ৯৫ শতাংশ আমদানিনির্ভর বাংলাদেশের জন্য এটি বড় উদ্বেগের। চাপ সামলাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে।
টিবিএস রিপোর্ট
07 March, 2026, 04:00 pm
Last modified: 07 March, 2026, 04:06 pm

সরকারি আশ্বাস আর কঠোর রেশনিং—কোনো কিছুতেই কমছে না রাজধানীর পেট্রোল পাম্পগুলোর ভিড়। আজ শনিবার (৭ মার্চ) সকাল থেকেই ঢাকা ও এর আশপাশের পাম্পগুলোতে তেল নিতে আসা গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে সম্ভাব্য সরবরাহ সংকটের শঙ্কায় গত ৫ মার্চ থেকে শুরু হওয়া 'প্যানিক বায়িং' বা আতঙ্কিত হয়ে তেল কেনা আজও অব্যাহত রয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সরেজমিন পরিদর্শনে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং পরিবাগের দুটি পাম্পসহ রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ির দীর্ঘ জট দেখা যাচ্ছে।

জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকার পরিবাগে বন্ধ হয়ে যাওয়া একটি ফিলিং স্টেশন।৭ মার্চ ২০২৬, ছবি: রাজীব ধর/টিবিএস।

সাভারের আফজাল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. শাহিন আলমের কণ্ঠেও অনিশ্চয়তা। তিনি বলেন, 'শেষবার তেল পেয়েছি বুধবার (৪ মার্চ)। সেসময় ৪,৫০০ লিটার অকটেন ও ১৩,৫০০ লিটার ডিজেল পেলেও সেই মজুদ প্রায় ফুরিয়ে এসেছে।' আগামীকাল (৮ মার্চ) স্থানীয় ডিপো থেকে তেল মিলবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।

হরমুজ প্রণালী বন্ধের খবরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার তীব্র শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি চাহিদার ৯৫ শতাংশ আমদানিনির্ভর বাংলাদেশের জন্য এটি বড় উদ্বেগের।

চাপ সামলাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে। নতুন নির্দেশনায় মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার, এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার এবং দূরপাল্লার বাস ও ভারী যানে ২০০ থেকে ২২০ লিটার ডিজেল বরাদ্দ করা হয়েছে।

রাজধানীর পাম্পগুলোর চিত্র

রাজধানীর পরিবাগের 'পূর্বাচল ট্রেডার্স' ফিলিং স্টেশনের প্রবেশমুখে ঝুলছে 'অকটেন, পেট্রোল নেই' লেখা সাইনবোর্ড। একের পর এক মোটরসাইকেল চালক এসে হতাশ হয়ে ফিরছেন। কেউ কেউ জড়িয়ে পড়ছেন বাকবিতণ্ডায়।

৭ মার্চ ২০২৬, ঢাকার তেজগাঁওয়ে ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে তীব্র গরমের মধ্যে মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ বাইকারদের দীর্ঘ সারি। ছবি: রাজীব ধর/টিবিএস।

পাম্পের এক অপারেটর জানান, ভোর ৪টায় তাদের অকটেন ও পেট্রোলের মজুদ শেষ। তিনি বলেন, 'বৃহস্পতিবারের (৫ মার্চ) পর আর তেল পাইনি। এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। আতঙ্কে সবাই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন।'

তেল নিতে আসা বাইক চালক রুবেল আহম্মেদের অভিযোগ, 'সাতটি পাম্প ঘুরেও তেল পাইনি। কেউ বলছে স্টক নেই, কেউ বলছে সরকার দাম না বাড়ানো পর্যন্ত বেচবে না।

আমার ধারণা, পাম্প মালিকরা তেল মজুদ করছেন।' তবে তেল না থাকলেও পাম্পটিতে গ্যাসের জন্য সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

পাশের মেঘনা মডেল সার্ভিস সেন্টারে সরকারি নির্দেশ মেনে তেল বিক্রি হলেও বাইরে গাড়ির দীর্ঘ সারি। রমনা পেট্রোল পাম্পে ২০ মিনিট ধরে অপেক্ষায় থাকা চাকরিজীবী লিমন হাসান টিবিএসকে বলেন, 'মাত্র ২ লিটার তেল দিচ্ছে।

মিরপুরের কালশী এলাকার সুমাত্রা ফিলিং স্টেশন থেকে স্থানীয় থানার অনুমতিপত্র নিয়ে বাড়ির জেনারেটরের জন্য ডিজেল কিনছেন গ্রাহকরা। প্রতি গ্রাহককে সর্বোচ্চ ১০ লিটার ডিজেল দেওয়া হচ্ছে। ছবি: মেহেদী হাসান/টিবিএস।

কাল অফিস, যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় আছি। অন্তত ৫ লিটার দিলে সুবিধা হতো। সামনের দিনগুলো নিয়ে শঙ্কায় আছি।'

একই চিত্র নীলক্ষেতের 'মেসার্স পথের বন্ধু' ও ঢাকা কলেজের পাশের পাম্পেও। তেলের অভাবে পাম্প বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা।

মাইক্রোবাস চালক আল আমিন বলেন, 'দুপুর ১টা থেকে দাঁড়িয়ে আছি। গাড়িতে সামান্য তেল, রাস্তায় শেষ হয়ে যাওয়ার ভয়। কখন তেল দেওয়া শুরু হবে সেই অপেক্ষায় আছি।'

জ্বালানি জরুরি অবস্থা ও সরকারি পদক্ষেপ

পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সব ফিলিং স্টেশনে জ্বালানি বরাদ্দ ১০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন।

জরুরি খাতকে প্রাধান্য দিতে বিদ্যুৎ উৎপাদনেও গ্যাস সরবরাহ ৫০ এমএমসিএফডি কমানো হয়েছে।

এসব পদক্ষেপ সত্ত্বেও জ্বালানি জরুরি অবস্থা স্পষ্ট হয়ে উঠছে। বর্তমানে দেশে ডিজেলের মজুদ ৭ দিন এবং অকটেনের রিজার্ভ ১৫ দিনের মতো রয়েছে।

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অবশ্য আশ্বস্ত করে বলেছেন, 'আতঙ্কিত হওয়ার কারণ নেই। মানুষের উদ্বেগের কারণে চাহিদা বেড়েছে, তবে মজুদ শেষ হয়ে যায়নি।'

স্থানীয় থানার অনুমতিপত্র নিয়ে বাড়ির জেনারেটরের জন্য ডিজেল সংগ্রহ করছেন গ্রাহকরা। মিরপুরের কালশী এলাকার সুমাত্রা ফিলিং স্টেশন থেকে প্রতি গ্রাহককে সর্বোচ্চ ১০ লিটার ডিজেল দেওয়া হচ্ছে। ছবি: মেহেদী হাসান/টিবিএস।

বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, বাফার স্টক বাড়াতে জি-টু-জি পার্টনার এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন ও আফ্রিকার সরবরাহকারীদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা চলছে।

কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসন ও বিজিবি নজরদারি জোরদার করেছে। ড্রাম বা কন্টেইনারে তেল বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিতে রসিদ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববাজারে এলএনজির দাম ৩৫ শতাংশ বাড়লেও সরকার আপাতত সরবরাহ ও চাহিদার ব্যবধান কমানোতেই মনোযোগ দিচ্ছে। সংকট মোকাবিলায় নাগরিকদের ব্যক্তিগত যাতায়াত সীমিত করারও আহ্বান জানিয়েছে সরকার।

Related Topics

টপ নিউজ

প্যানিক বায়িং / জ্বালানি আতঙ্ক / জ্বালানি সংকট / পেট্রোল পাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • সব ধরনের জ্বালানির সরবরাহ বেড়েছে, তবু ফিলিং স্টেশনে লম্বা লাইন কেন?
  • দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • জ্বালানি সংকটে চট্টগ্রামে সাগরে হাহাকার, বিপাকে জেলে ও ট্রলার মালিকরা
  • জ্বালানি সংকট নেই বলে কর্তৃপক্ষের আশ্বাস; তবু রাস্তায় যানবাহন কম, ফিলিং স্টেশনে লম্বা লাইন

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net