Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 12:20 pm
Last modified: 05 March, 2026, 12:21 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। দেশগুলো হলো— ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। ওই অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই ফ্লাইটের এই বিপর্যয় শুরু হয়।
টিবিএস রিপোর্ট
05 March, 2026, 12:20 pm
Last modified: 05 March, 2026, 12:21 pm

রোববার, ১ মার্চ ২০২৬, মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিলের পর শত শত যাত্রী আটকা পড়েন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: মেহেদি হাসান/টিবিএস

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের আঁচ লেগেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। বৃহস্পতিবার (৫ মার্চ) আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

নতুন করে ফ্লাইট বাতিলের এই ঘোষণায় হাজার হাজার যাত্রীর দুর্ভোগ আরও চরমে পৌঁছেছে। উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার বা দেশে ফেরার আশায় থাকা অনেকেই কয়েক দিন ধরে বিমানবন্দরে আটকে আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। দেশগুলো হলো— ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। ওই অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই ফ্লাইটের এই বিপর্যয় শুরু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি ও এয়ার এরাবিয়ার ১০টি ফ্লাইট। এছাড়া এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইটও বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এদিন মোট ৩৪টি ফ্লাইট বাতিল হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছয়টি রুটে সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলোর মধ্যে রয়েছে দাম্মাম, দোহা, মাস্কাট এবং সংযুক্ত আরব আমিরাত।

বিমানবন্দরের পরিসংখ্যানে দেখা যায়, গত এক সপ্তাহ ধরেই ফ্লাইটের এই সমস্যা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

বৃহস্পতিবারের বাতিল হওয়া ফ্লাইটগুলো যোগ করলে এই সংকট শুরুর পর থেকে মোট ২১০টি ফ্লাইট বাতিল হলো। এতে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের মধ্যে যাত্রী চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কাজ করেন।

বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা জানান, তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। পুনরায় কবে ফ্লাইট চালু হবে, তা নিয়েও চরম অনিশ্চয়তা রয়েছে। এছাড়া থাকার জায়গা জোগাড় করা এবং বিকল্প ভ্রমণের পরিকল্পনা করতে গিয়েও তাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে।

এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের একটি পরামর্শ দিয়েছে। ফ্লাইটের সময়সূচির সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিমানবন্দর / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / ফ্লাইট বতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net