Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
১৫ মিনিটের ঝড়ে লক্ষ্মীপুরে শত শত একর জমির ধান বিবর্ণ

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
10 April, 2021, 10:15 am
Last modified: 10 April, 2021, 10:19 am

Related News

  • ঢাকাসহ ১৪ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস
  • লক্ষ্মীপুরে প্রকাশ্যে কানে ধরে ওঠা-বসা করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা
  • লক্ষ্মীপুরের গ্রামে ধরা পড়ল ২০০ কেজি ওজনের কুমির
  • লক্ষ্মীপুরে গ্রামের পর গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, সুপেয় পানির জন্য হাহাকার
  • বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীতে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর

১৫ মিনিটের ঝড়ে লক্ষ্মীপুরে শত শত একর জমির ধান বিবর্ণ

বিবর্ণ ধানের বেশির ভাগই হাইব্রিড। তবে কিছু উচ্চ ফলনশীল জাতেও এ সমস্যা দেখা গেছে। এমন অবস্থায় বড় ক্ষতির আশংকা করছে কৃষক।  
লক্ষ্মীপুর প্রতিনিধি
10 April, 2021, 10:15 am
Last modified: 10 April, 2021, 10:19 am
ছবি-টিবিএস

মাত্র ১৫ মিনিটের ঝড়ে লক্ষ্মীপুর জেলার শতশত একর জমির ইরি-বোরো ধান বিবর্ণ হয়ে গেছে। কোন ক্ষেতের ধান সাদা, আবার কোন ক্ষেতের ধান লাল, কালো হয়ে চিটাতে পরিণত হয়েছে। দিন যত যাচ্ছে শত শত একর জমিতে ধানের বিবর্ণ চেহারা তত বেশি স্পষ্ট হচ্ছে। এ অবস্থা দেখে কৃষকরা হতাশ হয়ে পড়েছে।  

শুক্রবার (৯ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন, রায়পুর, রামগঞ্জ, কমলনগর উপজেলার অন্তত ৫টি গ্রামে ধানে এ বিবর্ণ চেহারা দেখা গেছে। বিবর্ণ ধানের বেশির ভাগই হাইব্রিড। তবে কিছু উচ্চ ফলনশীল জাতেও এ সমস্যা দেখা গেছে। এমন অবস্থায় বড় ক্ষতির আশংকা করছে কৃষক।  

সদর উপজেলার সিলাধি গ্রামের কৃষক মো: ইউছুফ জানান, তিনি ৪ একর জমিতে ব্রিধান-৬৭ লাগিয়েছেন। ধানে শীষ বের হয়েছে। এমন সময় গত রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে তার সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। 

ওই কৃষকের ক্ষেতে সরেজমিনে গিয়ে প্রায় ৮০ ভাগ ধান নষ্ট দেখা গেছে। শুধু ইউছুফই না ওই গ্রামের প্রায় আড়াইশ একর জমির ধানে এমন বিবর্ণতা দেখা গেছে।  

অন্যদিকে কমলনগর উপজেলার উত্তর চর লরে গ্রামের কৃষক মো: চৌধুরী মিয়া জানান, তার প্রায় ২ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। কৃষক জাহাঙ্গীর জানান, জীবনে বহু দুর্যোগ দেখলেও এমন কাণ্ড বিগত সময়ে আর কোন দিন দেখেননি। কি কারণে এমন অবস্থা হয়েছে তা কেউই অনুমান করতে পারছেন না।

কৃষক হারুন অভিযোগ করে জানান, ঝড়ের পর কয়েক দিন হয়ে গেলেও কৃষি বিভাগ কিংবা সংশ্লিষ্ট কোন বিভাগের কেউ এসে একবার খোঁজ নেয়নি। কৃষকরা অনেকটাই নিরুপায় হয়ে গেছে। 

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান, ঝড়ের পর ধানে ক্ষতির কথা তারা শুনেছেন। আগামি ২-৩ দিনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসেবটা বের করা যাবে বলে জানান তিনি। 

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ফসল আবাদ করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

লক্ষীপুর / ধান চাষ / কালবৈশাখি ঝড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • ঢাকাসহ ১৪ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস
  • লক্ষ্মীপুরে প্রকাশ্যে কানে ধরে ওঠা-বসা করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা
  • লক্ষ্মীপুরের গ্রামে ধরা পড়ল ২০০ কেজি ওজনের কুমির
  • লক্ষ্মীপুরে গ্রামের পর গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন, সুপেয় পানির জন্য হাহাকার
  • বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীতে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net