Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

আন্তর্জাতিক

আল জাজিরা
03 March, 2026, 09:35 am
Last modified: 03 March, 2026, 09:39 am

Related News

  • লোহিত সাগরে নিরাপত্তা দিতে ব্যর্থ পশ্চিমারা, বড় চ্যালেঞ্জ হরমুজ প্রণালী
  • আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা: পাকিস্তানে বৈঠক আয়োজনে কাজ করছে হোয়াইট হাউস
  • ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলকাদরের নিয়োগ যে কারণে গুরুত্বপূর্ণ
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

আল জাজিরা
03 March, 2026, 09:35 am
Last modified: 03 March, 2026, 09:39 am
ছবি: রয়টার্স

স্পেন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে তাদের ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করছে না এবং ভবিষ্যতেও করতে দেওয়া হবে না। মাদ্রিদ এই অভিযানের কঠোর নিন্দা জানিয়েছে।

সোমবার স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, 'আমার কাছে থাকা সমস্ত তথ্যের ভিত্তিতে আমি নিশ্চিত করছি যে, এই সামরিক অভিযানের জন্য ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না।'

গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলাকে 'অযৌক্তিক' এবং আন্তর্জাতিক আইনের বাইরে একটি 'বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ' বলে নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যুক্তরাষ্ট্রের এই নীতির সঙ্গে স্পেনের অবস্থানের বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে।

রোটা নৌঘাঁটি এবং মোরন বিমানঘাঁটির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আলবারেস বলেন, 'স্পেন সরকার চুক্তির বাইরে অথবা জাতিসংঘের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো কাজের জন্য ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেবে না।' উল্লেখ্য, এসব ঘাঁটি যৌথ ব্যবহারের চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র পরিচালনা করলেও এর ওপর স্পেনের পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস স্পষ্ট করে বলেছেন, 'ঘাঁটিগুলো থেকে কোনো প্রকার সামরিক সহায়তা প্রদান করা হবে না; তবে বিশেষ ক্ষেত্রে যদি মানবিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজন হয়, তবেই কেবল সহায়তা দেওয়া হতে পারে।' এদিকে, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলারও নিন্দা জানিয়েছে স্পেন।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার ২৪'-এর তথ্য অনুযায়ী, গত শনিবার ইরান হামলা শুরু হওয়ার পর থেকে স্পেনের দক্ষিণাঞ্চলীয় ঘাঁটিগুলো থেকে অন্তত ১৫টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে। এর মধ্যে অন্তত সাতটি বিমান জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করতে দেখা গেছে।

ইরান ইস্যুতে স্পেনের এই কঠোর অবস্থান ইউরোপের অন্য প্রধান দেশগুলোর তুলনায় একেবারেই আলাদা। যুক্তরাজ্যও শুরুতে ইরানের ওপর হামলায় তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদ এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরান পাল্টা হামলা শুরু করার পর, গত রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 'সম্মিলিত আত্মরক্ষার' স্বার্থে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন।

ইউরোপের তিন দেশের নেতাদের পক্ষ থেকে রবিবার জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'ইরান ওই অঞ্চলের দেশগুলোর ওপর যেভাবে নির্বিচার ও অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে আমরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ প্রাথমিক মার্কিন ও ইসরায়েলি অভিযানে জড়িত ছিল না, তাদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়।'

বিবৃতিতে তারা আরও বলেন, 'আমরা এই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের মিত্রদের সঙ্গে একত্রে কাজ করতে একমত হয়েছি।'
 

Related Topics

টপ নিউজ

ইরান / ইরান-যুক্তরাষ্ট্র / স্পেন / সামরিক ঘাঁটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • লোহিত সাগরে নিরাপত্তা দিতে ব্যর্থ পশ্চিমারা, বড় চ্যালেঞ্জ হরমুজ প্রণালী
  • আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা: পাকিস্তানে বৈঠক আয়োজনে কাজ করছে হোয়াইট হাউস
  • ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলকাদরের নিয়োগ যে কারণে গুরুত্বপূর্ণ
  • ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net