Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক

বিবিসি
27 February, 2026, 07:00 pm
Last modified: 27 February, 2026, 07:02 pm

Related News

  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা নেতানিয়াহুর
  • দুর্নীতির অভিযোগে সাবেক এমপি সাদেক খানের সোয়া ২ কোটি টাকার ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • দুর্নীতির মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
  • দুর্নীতি মামলায় ছাগল-কাণ্ডের মতিউর ও তার স্ত্রী রিমান্ডে 

দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

২০২৪ সালের মার্চ মাসে ভারতের সাধারণ নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল, তার সরকারের মদ নীতি নাকি বেসরকারি বিক্রেতাদের অন্যায্য সুবিধা দিয়েছিল।
বিবিসি
27 February, 2026, 07:00 pm
Last modified: 27 February, 2026, 07:02 pm
২০২৪ সালে দুর্নীতির দায়ে গ্রেফতার হন কেজরিওয়াল।

প্রায় দুই বছর আগে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর মাসের পর মাস কেটেছে জেলে। অবশেষে ভারতের একটি আদালত দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সেই দুর্নীতির মামলা খারিজ করে দিয়েছে।

২০২৪ সালের মার্চ মাসে ভারতের সাধারণ নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল, তার সরকারের মদ নীতি নাকি বেসরকারি বিক্রেতাদের অন্যায্য সুবিধা দিয়েছিল।

শুক্রবার আদালত কেজরিওয়ালসহ ২৩ জনকে বেকসুর খালাস দিয়েছে। আদালত জানিয়েছে, ওই আবগারি নীতিতে 'বড় কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল না'।

দুর্বল তদন্তের জন্য বিচারক সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের কড়া সমালোচনা করেছেন। এমনকি তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধেই তদন্তের সুপারিশ করেছেন তিনি। তবে সিবিআই জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।

শুক্রবারের এই আদেশের পর আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন কেজরিওয়াল। তখন সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তাকে জড়িয়ে ধরেন।

কেজরিওয়াল বলেন, 'শেষ পর্যন্ত অধর্ম আর অবিচার পরাজিত হয়েছে, কেবল সত্যই জয়ী হয়েছে।'

এই মামলায় ২০২৩ সালে সিসোদিয়া এবং আম আদমি পার্টির (আপ) মুখপাত্র সঞ্জয় সিংকেও গ্রেপ্তার করা হয়েছিল। আদালত যে ২৩ জনকে অব্যাহতি দিয়েছে, তাদের মধ্যে তারাও আছেন।

গ্রেপ্তারের পর আম আদমি পার্টির এই তিন নেতাকেই দীর্ঘ সময় জেলে কাটাতে হয়েছে। নিম্ন আদালত ও দিল্লি হাইকোর্ট বারবার তাঁদের জামিন নাকচ করেছিল। পরে সুপ্রিম কোর্ট থেকে তাঁরা স্বস্তি পান।

কেজরিওয়াল অভিযোগ করেছিলেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিরোধী নেতাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। রাজধানীতে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো বিজেপির নিয়ন্ত্রণেই থাকে। তবে বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

আইনি খবরবিষয়ক ওয়েবসাইট 'বার অ্যান্ড বেঞ্চ' জানিয়েছে, শুক্রবার দিল্লির রাউস এভিনিউ আদালত সিবিআইয়ের সমালোচনা করেছে। আদালত বলেছে, সংস্থাটি 'নিছক অনুমানের ওপর ভিত্তি করে ষড়যন্ত্রের গল্প সাজানোর চেষ্টা করেছে'।

এ ছাড়া রাজসাক্ষীদের দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে মামলা সাজানোয় আদালত সিবিআইকে তিরস্কার করেছে। ক্ষমা বা সাজা কমানোর বিনিময়ে অপরাধীরা অনেক সময় রাজসাক্ষী হয়ে থাকে।

আদালত বলেছে, 'এমন আচরণ চলতে দেওয়া হলে তা হবে সাংবিধানিক নীতির চরম লঙ্ঘন... সুষ্ঠু বিচারের জন্য সুষ্ঠু তদন্ত অপরিহার্য।'

আদালত আরও জানিয়েছে, এই মামলায় এমন বাজে তদন্তের জন্য সিবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হবে।

যে মদ নীতি নিয়ে আম আদমি পার্টির নেতাদের গ্রেপ্তার হতে হয়েছিল, তা কেজরিওয়াল সরকার ২০২১ সালে চালু করেছিল। তখন বলা হয়েছিল, এতে কালোবাজারি কমবে, সরকারের রাজস্ব বাড়বে এবং মদের লাইসেন্স সব জায়গায় সমানভাবে বণ্টন নিশ্চিত হবে।

কিন্তু কয়েক মাস পরেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা অভিযোগ করেছিলেন, আপ সরকার নিয়ম ভেঙে বেসরকারি মদ ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে।

সাক্সেনার সেই অভিযোগের ভিত্তিতেই ২০২২ সালের জুলাই মাসে সিবিআই মামলাটি দায়ের করেছিল।

Related Topics

টপ নিউজ

অরবিন্দ কেজরিওয়াল / দুর্নীতি মামলা / ভারতীয় আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা নেতানিয়াহুর
  • দুর্নীতির অভিযোগে সাবেক এমপি সাদেক খানের সোয়া ২ কোটি টাকার ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • দুর্নীতির মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু
  • দুর্নীতি মামলায় ছাগল-কাণ্ডের মতিউর ও তার স্ত্রী রিমান্ডে 

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net