Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 February, 2026, 09:15 pm
Last modified: 25 February, 2026, 09:25 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

বঙ্গোপসাগরে ৩ ট্রলারে জলদস্যুদের হামলা, গুলিবিদ্ধ মাঝিসহ আহত ১২

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কক্সবাজার জেলার অন্তর্গত গভীর সমুদ্র এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, জলদস্যুরা তিনটি মাছ ধরার ট্রলারে আক্রমণ করে এবং ক্রু সদস্যদের ওপর হামলা চালিয়ে জ্বালানি তেল, মাছ ধরার জাল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে পালিয়ে যায়।
টিবিএস রিপোর্ট
25 February, 2026, 09:15 pm
Last modified: 25 February, 2026, 09:25 pm
ছবি: টিবিএস

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জেলেদের ওপর চালিয়েছে জলদস্যুরা। এতে এক মাঝি গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত ১১ জন জেলে আহত হয়েছেন। নৌ-পুলিশ ও ভুক্তভোগী জেলেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কক্সবাজার জেলার অন্তর্গত গভীর সমুদ্র এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, জলদস্যুরা তিনটি মাছ ধরার ট্রলারে আক্রমণ করে এবং ক্রু সদস্যদের ওপর হামলা চালিয়ে জ্বালানি তেল, মাছ ধরার জাল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে পালিয়ে যায়।

হামলায় গুলিতে আহত মাঝির নাম মনু মাঝি (৫৮)। তিনি আনোয়ারার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে। মনু মাঝি পূর্ব গহিরা তেলিপাড়া এলাকার মো. জসিম কোম্পানির মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে কর্মরত ছিলেন। হামলার সময় তিনি গুরুতর আহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত অন্য জেলেরা হলেন—হেফাজ মাঝি, আবুল হাশেম, জিয়াউল হক, আব্দুর রহমান, আরফাত, জাভেদ, ফরিদ, জব্বার ও মিজান।

ভুক্তভোগী জেলেরা জানান, একই সময়ে পূর্ব গহিরার হেফাজ কোম্পানি ও কাশেম কোম্পানির মালিকানাধীন আরও দুটি ট্রলারেও দস্যুরা হামলা চালায়। সেখানেও জেলেদের বেধড়ক মারধর ও নির্যাতনের পর ট্রলার থেকে জ্বালানি ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে যায় দস্যুরা। আক্রান্ত ট্রলারগুলোর মধ্যে একটি বুধবার ভোরে এবং অন্য দুটি বিকেলে আনোয়ারা উপকূলে ফিরে আসে।

জেলেরা দাবি করেছেন যে জলদস্যুরা নিজেদের বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
বড় আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল বুধবার বিকেলে গহিরা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করেছে এবং আহত জেলেদের সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, "ঘটনাটি কক্সবাজার জেলার আওতাধীন গভীর সমুদ্রে ঘটেছে। আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি এবং বিষয়টি যাচাই করে দেখছি।"

বাংলাদেশ কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গুলিতে আহত এক মাঝি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। তিনি বলেন, "আমাদের নৌ-টহল অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।"

Related Topics

টপ নিউজ

জলদস্যু / হামলা / গুলি / মাঝি / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • 'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের; তবুও কীভাবে হামলা চালাচ্ছে তেহরান?
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net