Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
হতাশা এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায় কোভিড-১৯: সমীক্ষা

ফিচার

টিবিএস ডেস্ক
07 April, 2021, 02:15 pm
Last modified: 07 April, 2021, 02:38 pm

Related News

  • বয়স ও লিঙ্গ ভেদে আলাদা হয় কোভিড সংক্রমণের প্রাথমিক লক্ষণ: গবেষণা 
  • চুল ঝরে পড়ছে, কারণ কোভিড?    
  • মাথাব্যথা এবং নাক দিয়ে সর্দি হতে পারে ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ
  • ভিটামিন সি ও জিঙ্কে কোভিডের উপসর্গ নিরাময় হয় না: গবেষণা

হতাশা এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায় কোভিড-১৯: সমীক্ষা

গবেষকদের মতে, কোভিড আক্রান্ত এক-তৃতীয়াংশ মানুষের ভেতর মনস্তাত্ত্বিক বা স্নায়বিক রোগে ভোগার আশঙ্কা রয়েছে। 
টিবিএস ডেস্ক
07 April, 2021, 02:15 pm
Last modified: 07 April, 2021, 02:38 pm
ছবি বিবিসির সৌজন্যে

যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে, ছয় মাস আগে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন, সম্প্রতি তাদের ভেতর হতাশা, স্মৃতিভ্রংশ, মানসিক অশান্তি এবং স্ট্রোকের সম্ভাবনা তৈরী হয়েছে।

গবেষকদের মতে, কোভিড আক্রান্ত এক-তৃতীয়াংশ মানুষের ভেতর মনস্তাত্ত্বিক বা স্নায়বিক রোগে ভোগার আশঙ্কা রয়েছে। 

হাসপাতালে বা নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি হওয়া রোগীদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি। 

গবেষকদের মত, এবারের সমীক্ষা থেকে মস্তিষ্কের ওপর ভাইরাসটির প্রত্যক্ষ প্রভাব সামনে এল।  

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ লাখ রোগীর ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ডস ঘেঁটে দেখেছেন যে তাদের মধ্যে ১৪ টি মনস্তাত্ত্বিক বা স্নায়বিক রোগের সম্ভাবনা রয়েছে যার মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ, স্ট্রোক, পারকিনসন'স ডিজিজ, গিয়েন বারে সিনড্রোম, ডিমেনশিয়া, সাইকোসিস, খিটখিটে মেজাজ, উদ্বিগ্নতা প্রভৃতি উল্লেখযোগ্য। তারা বলেন, কোভিড আক্রান্তদের মধ্যে সেরে ওঠার পরেও উদ্বিগ্নতা এবং মেজাজ হারানো অন্যতম সাধারণ প্রবণতা। 

গবেষণাটি মূলত পর্যবেক্ষণমূলক ছিল, তাই গবেষকরা নির্দিষ্টভাবে বলতে পারেননি এসব রোগের পেছনে কোভিড-১৯ ঠিক কতখানি জড়িত। তাছাড়া এ মুহূর্তে যারা কোভিড-১৯ আক্রান্ত রয়েছেন,  তাদের মধ্যে পরবর্তী ছয় মাসে স্ট্রোক বা হতাশা দেখা যাবে কিনা সেটিও স্পষ্ট করে বলার মত উপাত্ত গবেষকদের হাতে নেই।  

পূর্বে কোভিড-১৯ এ আক্রান্ত একটি দলকে আরও দুটি দলের সাথে তুলনামূলক পর্যবেক্ষণ করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা। অপর দুটি দলেরও কোভিড-১৯ না হলেও ফ্লু এবং শ্বাসতন্ত্রজনিত সমস্যা ছিল। এ পর্যবেক্ষণে উঠে আসে, অন্যান্য শ্বাসকষ্টজনিত অসুস্থতার চাইতে কোভিড-১৯ মস্তিষ্কের সাথে অধিকতর সংশ্লিষ্ট।

অন্যান্য শ্বাসজনিত সংক্রমণের চেয়ে কোভিডে আক্রান্তের পর মানসিক বা স্নায়বিক ব্যাধিতে ভোগার সম্ভাবনা ১৬ শতাংশ বলে গবেষকেরা জানান।  

রোগের তীব্রতা যত বেশি হবে, মানসিক বা মস্তিষ্কের রোগে ভোগার প্রবণতাও তত বাড়বে। 

শতকরা ২৪% রোগীর মেজাজ খিটখিটে, উদ্বিগ্নতা বা মানসিক ব্যাধি দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়াদের ক্ষেত্রে তা ২৫% এবং চিকিৎসা নিতে আইসিইউ পর্যন্ত যেতে হয়েছে এমন  রোগীদের জন্য এই হার ২৮%। 

আলঝেইমার্স রিসার্চ ইউকে'র গবেষণা প্রধান ড. সারা ইমারিসিও বলেন, "এ গবেষণা তুলে ধরেছে যে ডিমেনশিয়ায় আক্রান্তরা মারাত্মকভাবে কোভিড-১৯ এর ঝুঁকিতে রয়েছে"।

অক্সফোর্ড ইউনিভার্সিটির নিউরোলজি বিভাগের অধ্যাপক মাসুদ হুসেইন বলেন, "মস্তিস্কে ভাইরাসের প্রবেশের এবং সরাসরি ক্ষতির যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে এটির অন্যান্য অপ্রত্যক্ষ প্রভাবও থাকতে পারে, উদাহরণস্বরূপ রক্ত ​​জমাট বাঁধার ফলে স্ট্রোক হতে পারে"।   

কিংস কলেজ লন্ডনের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড নিউরোসায়েন্স, অধ্যাপক ড্যাম টিল উইকসের মুখেও একই কথার প্রতিধ্বনি। তিনি বলেন, "কোভিড -১৯ যে শুধু শ্বাসতন্ত্রের সাথে নয়, এটি মানসিক এবং স্নায়বিক সমস্যার সাথেও সম্পর্কিত সেটি এ গবেষণায় প্রমাণিত হয়"।  

"রোগ নির্ণয়ের ছয় মাস পরে এসেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যারা 'লং কোভিডে' ভোগেন তাদের জন্য এটাই প্রতীয়মান যে, কোভিড পরবর্তী লক্ষণগুলো দীর্ঘ সময় পর্যন্ত রয়ে যেতে পারে"।

"এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যেই এসব লক্ষণের তীব্রতা প্রকাশ পেলেও গবেষণা বলছে ঝুঁকিমুক্ত নন কেউই", যোগ করেন উইকস। 
 

  • বিবিসি অবলম্বনে 

 
 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ উপসর্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • বয়স ও লিঙ্গ ভেদে আলাদা হয় কোভিড সংক্রমণের প্রাথমিক লক্ষণ: গবেষণা 
  • চুল ঝরে পড়ছে, কারণ কোভিড?    
  • মাথাব্যথা এবং নাক দিয়ে সর্দি হতে পারে ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ
  • ভিটামিন সি ও জিঙ্কে কোভিডের উপসর্গ নিরাময় হয় না: গবেষণা

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net