Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
আদাবরে কারখানায় হামলা: ‘কিশোর গ্যাং’ নেতা রাসেলসহ ৫ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 February, 2026, 08:00 pm
Last modified: 22 February, 2026, 08:07 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ
  • জানা গেল সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার কারণ

আদাবরে কারখানায় হামলা: ‘কিশোর গ্যাং’ নেতা রাসেলসহ ৫ জন কারাগারে

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
টিবিএস রিপোর্ট
22 February, 2026, 08:00 pm
Last modified: 22 February, 2026, 08:07 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঢাকার আদাবর থানার আবির এমব্রয়ডারি কারখানায় চাঁদা চেয়ে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার 'কিশোর গ্যাং' নেতা রোহান খাঁন রাসেলসহ (৩০) পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন।

কারাগারে যাওয়া বাকি আসামিরা হলেন- মারুফ (৩৫), হাসান (২৩), মো. রায়হান (২২) ও মো. রোমান (২৪)।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, এদিন বিকালে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে রাখার আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। আসামি রোহান খাঁন রাসেল আদাবর থানার সুনিবির হাউজিং সোসাইটি ও শ্যামলী হাউজিং ২য় প্রকল্প বালুর মাঠ এলাকায় কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করে। সে এলাকায় ত্রাসের রাজ্য প্রতিষ্ঠিত করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এলাকার লোকজন তাদের গ্রুপের সদস্যদের ভয়ে ভীত থাকে। 

জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তথ্যগুলোর যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।

আসামিদেরকে পরবর্তীতে পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন হতে পারে। মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্ত ও যাচাই-বাছাই সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিদেরকে জেলে আটক রাখা প্রয়োজন।

এর আগে, রবিবার ভোর সাড়ে ৩ টায় আসামিদের রাজধানীর আদাবর থানার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের ভয়ে এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত থাকে। রাজধানীর আদাবর থানার মুনসুরাবাদ-১২ এলাকায় আবির এমব্রয়ডারি নামে বাদীর একটি ফ্যাক্টরি রয়েছে। আসামিরা বিভিন্ন সময়ে বাদীর কাছে চাঁদা দাবি করে আসছিল।

ফ্যাক্টরিতে শ্রমিকদের আসা-যাওয়ার পথে আসামিরা বিভিন্ন সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যেতো। গত ২১ ফেব্রুয়ারি ফ্যাক্টরিতে কর্মরত সব কর্মচারীকে বেতন-ভাতা দেওয়া হয়। রাত ৯ টা ৪০ মিনিটে ফ্যাক্টরির কর্মচারীরা কাজ শেষ করে বেতন-ভাতা নিয়ে বাসায় ফেরার পথে আসামিরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জোর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় কর্মচারীরা ভয়ে দৌড়ে ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে।

আসামিরা সামুরাই, চাপাতি, চুরিসহ বাদীর ফ্যাক্টরির ভেতরে জোর করে প্রবেশ করতে চাইলে কর্মচারী মো. তোফায়েল (২৮) বাধা দেয়। আসামিরা তোফায়েলকে দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

ওই ঘটনায় আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক মুস্তাফিজুর রহমান ৮ জনকে এজাহারনামীয় করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

Related Topics

টপ নিউজ

আদাবর / কিশোর গ্যাং / কারখানায় হামলা / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
  • কারাগারে পোস্টাল ব্যালটে ভোট: ৫ দিনে ৪৫৩৮ বন্দির ভোটাধিকার প্রয়োগ
  • জানা গেল সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার কারণ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net