Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ফার্নেস অয়েলের দাম ১৮ শতাংশ কমাল বিইআরসি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 February, 2026, 05:35 pm
Last modified: 22 February, 2026, 05:43 pm

Related News

  • আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 

ফার্নেস অয়েলের দাম ১৮ শতাংশ কমাল বিইআরসি

গত মাসে গণশুনানির পর প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করল। এর আগে এই গুরুত্বপূর্ণ শিল্প জ্বালানির দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
টিবিএস রিপোর্ট
22 February, 2026, 05:35 pm
Last modified: 22 February, 2026, 05:43 pm

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েলের দাম ১৮ শতাংশ কমিয়েছে। ফলে প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ৮৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৭০ টাকা ১০ পয়সায়। এই মূল্য সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এবং শিল্পকারখানার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন দর আজ (২২ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে কার্যকর হবে।

গত মাসে গণশুনানির পর প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করল। এর আগে এই গুরুত্বপূর্ণ শিল্প জ্বালানির দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসি বছরে প্রায় ৮–৯ লাখ টন ফার্নেস অয়েল সরবরাহ করে থাকে। এর বড় অংশ সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে যায়, আর একটি অংশ বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানায় সরবরাহ করা হয়।

দাম কমানোর সিদ্ধান্তটি আসে গত ২৯ জানুয়ারির উত্তপ্ত গণশুনানির পর। ওই শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিপিসির বিরুদ্ধে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তোলে।

বিপিডিবির অভিযোগ, গত দেড় বছরে সরবরাহের প্রকৃত ব্যয়ের তুলনায় তাদের কাছ থেকে সর্বোচ্চ ৬৪৪ কোটি টাকা বেশি আদায় করা হয়েছে।

বিপিডিবির কর্মকর্তাদের মতে, এই সময়ে বিপিসি প্রতি লিটার ৮৬ টাকা নির্ধারিত মূল্য বজায় রাখলেও—বিভিন্ন মাসে তাদের আমদানি ব্যয় ছিল ৫৭ থেকে ৮৩ টাকার মধ্যে। এ প্রেক্ষাপটে বিপিডিবি প্রতি লিটার ৫০ টাকা ৮৩ পয়সা মূল্য নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।

অন্যদিকে বিপিসি মাত্র ১ টাকা কমিয়ে ৮৫ টাকা করার প্রস্তাব দেয়।

এরপরে বিইআরসি তার রায়ে, তেল বিপণন কোম্পানিগুলোর মার্জিন ও পরিবহন চার্জও নির্ধারণ করে দিয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড প্রতি লিটারে ৭১ পয়সা মার্জিন এবং ১ টাকা ২০ পয়সা পরিবহন চার্জ পাবে।

নতুন কম দামে ফার্নেস অয়েল সরবরাহ শুরু হলে, বিদ্যুৎ উৎপাদক ও শিল্পখাতের ভোক্তারা কিছুটা স্বস্তি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related Topics

টপ নিউজ

ফার্নেস তেল / বিইআরসি / মূল্য নির্ধারণ / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • আগামীকাল বিকেলের মধ্যে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ: পাম্প মালিক সমিতি
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে
  • যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net