Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2026, 01:55 pm
Last modified: 18 February, 2026, 02:27 pm

Related News

  • অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর
  • প্রেস ক্লাবগুলোকে দলীয়করণ করাই ছিল ফ্যাসিবাদের সংজ্ঞা: তথ্যমন্ত্রী
  • শিগগিরই কৃষক কার্ড বিতরণ শুরু হবে: তথ্যমন্ত্রী
  • দলীয় নয়, আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই: তথ্যমন্ত্রী
  • একটি নির্দিষ্ট মহল গোপনে ‘মব’ সৃষ্টিকারী কর্মকাণ্ডে মদত দিচ্ছে: তথ্যমন্ত্রী 

গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, 'সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের পথে গণমাধ্যমের ভূমিকা রাজপথের কর্মীদের চেয়ে কোনো অংশে কম নয়।'
টিবিএস রিপোর্ট
18 February, 2026, 01:55 pm
Last modified: 18 February, 2026, 02:27 pm
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: টিবিএস

দেশে গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকারের পক্ষ থেকে তিনি এবং প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ—সাংবাদিক, নীতিনির্ধারক, গণমাধ্যম উদ্যোক্তা ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, 'সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের পথে গণমাধ্যমের ভূমিকা রাজপথের কর্মীদের চেয়ে কোনো অংশে কম নয়।'

তিনি বলেন, 'গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলোও ছিল একেকটি আন্দোলনের ক্ষেত্র। আমরা অন্যান্য সহযোদ্ধাদের যেভাবে মূল্যায়ন করছি, গণমাধ্যমকেও সেভাবেই সম্মান জানানো হবে।'

তথ্যমন্ত্রী জানিয়েছেন, আজ বিকাল তিনটায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। আজ সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ ছিল মূলত সৌজন্য বিনিময়।

নির্বাচনের আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজবের বিস্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'তথ্যপ্রযুক্তির অগ্রগতির কারণে সারা বিশ্বেই এটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। প্রযুক্তির ক্ষমতা যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি চ্যালেঞ্জও তৈরি করেছে। বিষয়টি নিয়ে আমাদের ভেবে-চিন্তে এগোতে হবে।'

তিনি আরও বলেন, 'গণমাধ্যমের মূল লক্ষ্য হলো নির্ভেজাল তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই নীতির আলোকে সব সমস্যার সমাধান করা হবে।'

একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে ভয়-ভীতির মানসিক চাপ সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে ভয়মুক্ত সাংবাদিকতার প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, 'গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন, তাদের যদি সবসময় নজরদারির মধ্যে থাকতে হয়, তা কাম্য নয়।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্ব পেয়েছে। তাই দেশে ভয়মুক্ত গণমাধ্যম পরিবেশ গড়ে তোলা হবে।'

Related Topics

টপ নিউজ

তথ্যমন্ত্রী / তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন / গণমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর
  • প্রেস ক্লাবগুলোকে দলীয়করণ করাই ছিল ফ্যাসিবাদের সংজ্ঞা: তথ্যমন্ত্রী
  • শিগগিরই কৃষক কার্ড বিতরণ শুরু হবে: তথ্যমন্ত্রী
  • দলীয় নয়, আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই: তথ্যমন্ত্রী
  • একটি নির্দিষ্ট মহল গোপনে ‘মব’ সৃষ্টিকারী কর্মকাণ্ডে মদত দিচ্ছে: তথ্যমন্ত্রী 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net