Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ দাবি উইটকফের, জেনেভায় চলছে দ্বিতীয় দিনের বৈঠক

আন্তর্জাতিক

বিবিসি
18 February, 2026, 01:30 pm
Last modified: 18 February, 2026, 01:34 pm

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ দাবি উইটকফের, জেনেভায় চলছে দ্বিতীয় দিনের বৈঠক

বিবিসি
18 February, 2026, 01:30 pm
Last modified: 18 February, 2026, 01:34 pm
ছবি: রয়টার্স

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে জেনেভায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় 'তাৎপর্যপূর্ণ অগ্রগতি' হয়েছে বলে দাবি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো দুই পক্ষ আলোচনায় বসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে উইটকফ লিখেছেন, 'দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য এক তাৎপর্যপূর্ণ অগ্রগতি বয়ে এনেছে। এই ভয়াবহ সংঘাত ও রক্তপাত বন্ধে ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে পেরে আমরা গর্বিত।'

তবে এই আলোচনা থেকে এখনই বড় কোনো সমাধানের আশা করছেন না বিশ্লেষকেরা। কারণ, দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো নমনীয়তা দেখায়নি ক্রেমলিন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই আলোচনার সাফল্যের জন্য বারবার ইউক্রেনের ওপর দায় চাপালেও রাশিয়ার বিষয়ে নীরব থেকেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এমন অবস্থানের সমালোচনা করে বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনকে অনেক বেশি আপস করতে বলা হচ্ছে, যা মোটেও 'ন্যায়সংগত নয়'। গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রাশিয়াকে একতরফা 'বিজয়' উপহার দিয়ে স্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, এটি ট্রাম্পের কোনো রাজনৈতিক কৌশল হতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। 

বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে রয়েছে। ক্রেমলিন এখন পুরো দনবাস অঞ্চল দাবি করলেও ইউক্রেন তা সরাসরি নাকচ করে দিয়েছে। কিয়েভের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কাছ থেকে তাদের নিরাপত্তার সুনির্দিষ্ট ও জোরালো নিশ্চয়তা দিতে হবে।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ জানিয়েছেন, প্রথম দিনের আলোচনায় মূলত শান্তি সমাধানের কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে। জেলেনস্কিও তাঁর ভিডিও বার্তায় জানিয়েছেন, চুক্তির স্বার্থে ইউক্রেন হামলা বন্ধ রাখতে প্রস্তুত। তবে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'আমরা তো যুদ্ধ চাই না, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করছি। এখন প্রশ্ন হলো, রাশিয়ানরা আসলে কী চায়?'

এবারের ত্রিপক্ষীয় এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভ উইটকফের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতা করছেন। আর রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেন যুদ্ধের চতুর্থ বার্ষিকী সামনে রেখে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

একদিকে আলোচনার টেবিলে শান্তির কথা চলছে, অন্যদিকে আজ বুধবার ভোরে রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও ক্রিমিয়ায় ইউক্রেনের ৪৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগের রাতে ইউক্রেনের ১২টি অঞ্চলে প্রায় ৪০০ ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, সেই হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / শান্তি আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net