Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকারি দল গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2026, 08:45 pm
Last modified: 17 February, 2026, 08:54 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকারি দল গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং করে আমাদের নির্দিষ্ট কিছু আসনে টার্গেট করে হারিয়ে দেওয়া হয়েছে। খলিলুর রহমানের এই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে জাতির সামনে আজ সেটি উন্মোচিত হয়েছে।’
টিবিএস রিপোর্ট
17 February, 2026, 08:45 pm
Last modified: 17 February, 2026, 08:54 pm
নাহিদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

শপথ গ্রহণের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটি গণভোটের 'হ্যাঁ' জয়কে সরাসরি অবজ্ঞা করা। 

জনগণের দেওয়া গণরায়কে এর মাধ্যমে 'বৃদ্ধাঙ্গুলি' দেখানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বক্তব্যে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং শপথ গ্রহণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, 'গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে—অর্থাৎ জুলাই জাতীয় সনদ সংস্কার আদেশ—সেখানে স্পষ্টভাবে বলা আছে, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় ও সংস্কারের আকাঙ্ক্ষা, সে অনুযায়ীই এই গণভোট হয়েছে। আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে, গণভোটে 'হ্যাঁ' জয়ী হলে সংসদ সদস্যদের সাথে একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ অনুষ্ঠিত হবে। সেই আদেশ কিন্তু তারা মেনে নিয়েছিল এবং গণভোটে অংশ নিয়েছিল। তাই তারা বর্তমানে যে ব্যাখ্যাটি দিচ্ছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

সংবিধান সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'গণভোট বিষয়টি সংবিধানে ছিল না। এই গণভোটের বৈধতা হচ্ছে সেই নির্দিষ্ট আদেশটি। সেই আদেশ আমরা সবাই মেনে নিয়েই এই নির্বাচন ও গণভোটে অংশ নিয়েছি। ফলে বর্তমানে একটি সাংবিধানিক ও আইনি সংকট তৈরি হলো। আমরা জানি না এর নিরসন কীভাবে হবে। আমরা আহ্বান জানাব, তারা যেন দ্রুততম সময়ে শপথ নিয়ে এই সংকট নিরসন করে এবং জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়নে কাজ করে।'

এদিকে, সরকারে নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের বলেন, 'খলিলুর রহমানকে এই সরকারে নেওয়াটা অনৈতিক।'

এই প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'ছাত্র উপদেষ্টাদের নিরপেক্ষতার স্বার্থে পদত্যাগের কথা বলা হলো, অথচ খলিলুর রহমান যদি বিএনপি সরকারে মন্ত্রী হন, তাহলে প্রশ্ন উঠবে—আগের সরকারে তিনি ওই রাজনৈতিক দলের হয়েই কাজ করছিলেন কি না।'

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এনসিপি আহ্বায়ক আরও বলেন, 'নির্বাচনে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং করে আমাদের নির্দিষ্ট কিছু আসনে টার্গেট করে হারিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে দুই-তৃতীয়াংশ আসন সরকারি দল নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। সংবিধান যেন সংস্কার না হয় এবং জটিলতা তৈরি হয়, আজকে সেই পুরো ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাচ্ছি। খলিলুর রহমানের এই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে জাতির সামনে আজ সেটি উন্মোচিত হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net