Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2026, 08:20 pm
Last modified: 17 February, 2026, 08:43 pm

Related News

  • ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতের
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘সাক্ষাতে উভয় নেতাই বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।’
টিবিএস রিপোর্ট
17 February, 2026, 08:20 pm
Last modified: 17 February, 2026, 08:43 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ ঢাকায় সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি ব্যক্তিগত অভিনন্দন পত্র তুলে দেন এবং ভারত সফরের আমন্ত্রণ জানান।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি বলেন, 'নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরবর্তী এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।'

ছবি: স্ক্রিনশট

রিয়াজ হামিদুল্লাহ আরও লেখেন, 'মাননীয় স্পিকার ভারতের পক্ষ থেকে শুভকামনা জানিয়েছেন এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতাই বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।'

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারের প্রতিনিধি হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন ওম বিড়লা। তার সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পূর্বনির্ধারিত কিছু কর্মসূচির কারণে মোদি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। 
 
Related Topics

টপ নিউজ

ভারত / তারেক রহমান / মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতের
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net