প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাবেক আমলা এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সন্ধ্যায় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এম সিরাজ উদ্দিন মিয়ার আবেদনের প্রেক্ষিতে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ অক্টোবর দুই বছরের চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন এম সিরাজ উদ্দিন মিয়া। সেই চুক্তি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যক্তিগত আবেদনের প্রেক্ষিতে সরকার তার নিয়োগ বাতিল করল।
