Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
মুন্সিগঞ্জের ষোলঘরে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 November, 2019, 04:10 pm
Last modified: 22 November, 2019, 05:29 pm

Related News

  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
  • হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
  • দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা, আহত ৩৫
  • গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জনের মৃত্যু, আহত বহু

মুন্সিগঞ্জের ষোলঘরে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে...
টিবিএস রিপোর্ট
22 November, 2019, 04:10 pm
Last modified: 22 November, 2019, 05:29 pm
ছবি: ইউএনবি

ঢাকা -মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সোয়া দুইটায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন যাত্রী।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঢাকা মাওয়া মহাসড়কের ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুৃখি সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন মারা গেছে। নিহতের মধ্যে আটজনের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। শুনেছি বাকি দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। তবে বিষয়টি আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারি নি।

তিনি বলেন, নিহতরা সবাই স্থানীয় লোকজন হওয়ায় তাদের পরিচয় সনাক্ত হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ঢাকা মাওয়া মহাসড়কে ঢাকা থেকে মাওয়াঘাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে। দুর্ঘটনায় পতিত মাইক্রোবাসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ধারণা করা হচ্ছে নিহতদের বেশীরভাগ যাত্রীই মাইক্রোবাসের।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আহতদের জাহাঙ্গীর হোসেন (৪৫) কে বিকেল সাড়ে চারটায় এবং রূপা আকতারকে ৪ টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই মাথা ও শরীর মারেয়াত্মক আঘাতপ্রাপ্ত হন। বিকেল সোয়া পাঁচটায় মারা যান রূপা।

জাহাঙ্গীর হোসেন এখনও চিকিৎসাধীন আছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।

Related Topics

টপ নিউজ

মুখোমুখি সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
  • হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
  • দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা, আহত ৩৫
  • গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জনের মৃত্যু, আহত বহু

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net