Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
ভারতে করোনা: পূর্ণাঙ্গ লকডাউন দিতে পারে মহারাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2021, 05:25 pm
Last modified: 03 April, 2021, 05:28 pm

Related News

  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

ভারতে করোনা: পূর্ণাঙ্গ লকডাউন দিতে পারে মহারাষ্ট্র

নতুন করে বিধিনিষেধ জারির এই পরিকল্পনার বিরোধিতা করেছে বিরোধীদলগুলো। এমনকি গণপরিষদের সদস্যরা এবং সরকারের ভেতর থেকেও এর বিরুদ্ধে আপত্তি উঠেছে।
টিবিএস ডেস্ক
03 April, 2021, 05:25 pm
Last modified: 03 April, 2021, 05:28 pm
ভারতে লকডাউনের এই ছবিটি পুরনো ও প্রতীকী। ফাইল ছবি: টাইমস অব ইন্ডিয়া

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা না কমলে রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন দেওয়ার সতর্কবাণী দিয়েছেন ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে।

তিনি বলেন, রাজ্যের মানুষ করোনাভাইরাসের বিরুদ্ধে যথাযথ সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা 'অনুপযুক্ত' হয়ে উঠবে বলেও সতর্ক করেছেন তিনি।

গতকাল শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮২৮। একই দিনে সমগ্র ভারতে মোট ৮১ হাজার ৪৬৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু ঘটেছে ৪৬৯ জনের- যা ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

একটি টিভি চ্যানেলে থ্যাকারে বলেন, 'ধরে নিন এটা একটা সতর্কবার্তা, আগামী কয়েকদিন যদি পরিস্থিতির উন্নতি না ঘটে তাহলে আমি রাজ্যে পুরোপুরি লকডাউন জারি করতে পারি।'

তিনি আরও জানান, ভ্যাকসিন নেওয়ার পরেও কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, কারণ তারা মাস্ক পরা বন্ধ করে দিয়েছিলেন।

গত রোববার তিনি পূর্ণাঙ্গ লকডাউনের একটি পরিকল্পনা প্রণয়ন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন এবং বলেন, সাধারণ মানুষ যথাযথ নিরাপত্তাবিধি মানছে না।

কিন্তু নতুন করে বিধিনিষেধ জারির এই পরিকল্পনার বিরোধিতা করেছে বিরোধীদলগুলো। এমনকি গণপরিষদের সদস্যরা এবং সরকারের ভেতর থেকেও এর বিরুদ্ধে আপত্তি উঠেছে।

পুনে শহরে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে এবং ধর্মীয় স্থান, হোটেল, পানশালা, শপিংমল ও সিনেমা হলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মহামারি সামাল দিতে সরকার পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের খরচও কমিয়ে এনেছে।

মহামারির শুরু থেকে এখনো পর্যন্ত ভারতে ১২ দশমিক ২ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৬৩ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর ভারতই তৃতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ।

তবে জানুয়ারিতে ভারতে প্রতিদিনকার করোনা আক্রান্তের হার কমে গিয়ে ১৫ হাজারে এসে দাঁড়িয়েছিল। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পরিমাণ কমে যাওয়ায় এবং সুরক্ষাবিধি মেনে না চলায় মার্চে এসে আক্রান্তের হার অনেক বাড়তে থাকে।

বৃহস্পতিবার ভারত তাদের করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান প্রক্রিয়ার তৃতীয় ধাপ শুরু করেছে। এই পর্যায়ে তারা ৪৫ বছর বা এর বেশি বয়সীদের ভ্যাকসিন দেবে। প্রথম দুই ধাপে তারা ফ্রন্টলাইন কর্মী ও ৬০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দিয়েছে।

এখনো পর্যন্ত ভারত ৬৮ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিয়েছে। বিশ্বের সর্ববৃহৎ এই ভ্যাকসিন প্রদান প্রক্রিয়ায় তারা জুলাইয়ের মধ্যে ২৫০ মিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরবর্তী সংক্রমণ বৃদ্ধি রোধ করতে এই প্রক্রিয়া আরও দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে।

অনেকেই ভাইরাসের নতুন ভ্যারিয়ান্টের প্রভাবে সংক্রমণ বৃদ্ধির কথা জানালেও সরকার তা অস্বীকার করেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের পেছনে জনগণের অসতর্কতা এবং সরকারের নানামুখী বার্তাই মূলত দায়ী।

সংক্রমণের হার কমে যাওয়ায় ভারতের জনসাধারণের মধ্যে এক ধরনের প্রসন্নতা চলে এসেছিল। প্রায় এক বছর গৃহবন্দী থাকার পর ভারতীয়রা আবার বিয়ের অনুষ্ঠান ও পারিবারিক উৎসবে যোগ দিতে শুরু করে এবং বাজারগুলোতে ভিড় জমাতে শুরু করে।

এছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে হাজার হাজার মানুষ বিশাল নির্বাচনী র‍্যালিতেও যোগ দেয়।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ভারত / মহারাষ্ট্র / লকডাউন / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net