Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৪৮

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 April, 2021, 12:50 pm
Last modified: 02 April, 2021, 03:33 pm

Related News

  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৪৮

দ্বীপরাষ্ট্রটিতে এটিই এযাবতকালের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা।
টিবিএস ডেস্ক
02 April, 2021, 12:50 pm
Last modified: 02 April, 2021, 03:33 pm
ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে যাত্রীদের বের করে আনা হচ্ছে; ছবি-বিবিসি

তাইওয়ানে টানেলের ভেতর যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৬ জন। দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতর এখনও অন্তত ২০০ জন আটকে আছেন। 

ক্ষতিগ্রস্ত বগিগুলোর উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। প্রথম চারটি বগি থেকে এখন অবধি ১০০ জনকে বের করে আনা গেছে। 

তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, চারটি বগি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে। 

ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইটং শহরে যাচ্ছিল। ট্রেনে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের একটা বড় অংশ ছিলেন পর্যটক। 

ভিড় থাকায় ট্রেনটির ভেতরে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন।

ট্রেনটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে। ট্রেনের চলার পথে অন্য একটি যান চলে আসে বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু সে যানটি কীভাবে রেল চলাচলের স্থানে এসে পড়ল সে সম্পর্কে কিছু জানা যায়নি।  

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছেন। 

দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, যেসব বগি ক্ষতিগ্রস্ত হয়নি সেখান থেকে যাত্রীরা তাদের মালামাল নিয়ে বের হয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।  

এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন নারী যাত্রী তাইওয়ানের গণমাধ্যমকে বলেন, "হঠাৎ এক ভয়ংকর ধাক্কা লাগল, আর আমি নিজেকে মেঝেতে আবিষ্কৃত করলাম"।  

"আমরা জানালা ভেঙে ট্রেনটির ছাদে পৌঁছাবার চেষ্টা করলাম"।

দ্বীপরাষ্ট্রটিতে এটিই এযাবতকালের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা।

ট্রেনের বেশিরভাগ যাত্রীই তাইওয়ানের ঐতিহ্যবাহী বার্ষিক সমাধি উৎসব উদযাপনের জন্য যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ আয়োজনের অংশ হিসেবে তাইওয়ানিজরা মৃত আত্মীয়-পরিজনের সমাধি পরিদর্শন করে এবং তাদের আত্মার শান্তির কামনা করে থাকে।

এর আগে ২০১৮ সালে দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন। এছাড়া ১৯৯১ সালে দুটি ট্রেনের সংঘর্ষে ৩০ জন নিহত এবং ১১২ জন যাত্রী আহত হয়েছিলেন।  

তাইওয়ানের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রেনের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করাই এখন তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। 
  
  • বিবিসি অবলম্বনে

Related Topics

টপ নিউজ

ট্রেন দুর্ঘটনা / তাইওয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • আগামী ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন: আশঙ্কা ট্রাম্পের উপদেষ্টাদের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি
  • বৈঠকে বসছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি; ইরান, তাইওয়ানসহ যেসব ইস্যুতে আলোচনা হতে পারে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net