Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 08:45 pm
Last modified: 11 February, 2026, 08:50 pm

Related News

  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • কেরানীগঞ্জে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা: হাতেনাতে আটক যুবক  
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

ভোটের আগের দিন সারা দেশে কোটি টাকাসহ আটক বিভিন্ন দলের নেতা-কর্মীরা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং অর্থ দিয়ে জনমত প্রভাবিত করার যেকোনো চেষ্টা রুখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 08:45 pm
Last modified: 11 February, 2026, 08:50 pm
প্রতীকী ছবি

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন সারা দেশে অন্তত ছয় জায়গায় বিপুল পরিমাণ নগদ টাকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছেন নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। ভোটারদের প্রভাবিত করা এবং ভোট কেনার অভিযোগে তাদের আটক করা হয়।

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে নিয়মিত তল্লাশির সময় তার লাগেজে বিপুল অর্থ পাওয়া যায়। শুরুতে টাকার পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য এলেও গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

আটকের পর বেলাল উদ্দিন দাবি করেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই এই টাকা নিয়ে যাচ্ছিলেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, 'উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। আইনশৃঙ্খলা বাহিনী মিথ্যা নাটক সাজিয়েছে।'

মুরাদনগরে ২ লাখ টাকাসহ ইউনিয়ন আমির আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান হেলালীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে ১ হাজার টাকার দুটি বান্ডিলে নগদ ২ লাখ টাকা উদ্ধার করেন। হেলালী ওই এলাকায় জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন।

তবে আটক হেলালী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, 'আমার কাছে এত টাকা ছিল না। নির্বাচনি কেন্দ্রে দায়িত্ব পালনরত জামায়াতে ইসলামীর এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল। আমার গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির পক্ষ থেকে আমাকে ফাঁসানো হয়েছে।' উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুর রহমান জানিয়েছেন, বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে এবং তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন।

চন্দনাইশে মাইক্রোবাস ও ১০ লাখ টাকাসহ আটক ৩

চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা এবং রিকুইজিশন করা একটি মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় চন্দনাইশ পৌরসভার আব্দুল বারী হাট এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে তল্লাশিকালে এই অর্থ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মো. এনামুল হক, মো. এমরান ও চালক। তারা দাবি করেছেন, এই অর্থ স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুল হকের (ফুটবল প্রতীক) পোলিং এজেন্টদের খরচের জন্য নেওয়া হচ্ছিল। চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খাঁন জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াত নেতার ২ দিনের কারাদণ্ড

রাজধানীর সূত্রাপুর এলাকায় টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। বুধবার সকালে সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনের একটি চালের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
জামালপুরে ৩ জনের ১ মাসের কারাদণ্ড

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী এলাকায় স্থানীয় জনতা তাদের ৯৪ হাজার ৫০০ টাকাসহ আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদী হাসান (২৫), জাহাঙ্গীর আলম (৫২) ও জহুরুল ইসলাম (৬৫)। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া, ভোটের আগে টাকা বিতরণের সুনির্দিষ্ট অভিযোগে নেত্রকোণায় একজন ইউনিয়ন জামায়াতের আমীরকে আটক করার খবর পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং অর্থ দিয়ে জনমত প্রভাবিত করার যেকোনো চেষ্টা রুখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Related Topics

টপ নিউজ

টাকা / আটক / ভোট / নির্বাচন / দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • কেরানীগঞ্জে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা: হাতেনাতে আটক যুবক  
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net