Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেক রণতরী পাঠানোর ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক

রয়টার্স
11 February, 2026, 09:10 am
Last modified: 11 February, 2026, 09:09 am

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • যুদ্ধও নেই, চুক্তিও নেই: হরমুজ পাহারা দিয়ে জাহাজ পার করার কৌশল ধরেছেন হতাশ ট্রাম্প! 
  • ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ পরিচালিত হবে না: জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতা
  • হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক
  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেক রণতরী পাঠানোর ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে 'খুব কঠোর কিছু' করতে হবে।
রয়টার্স
11 February, 2026, 09:10 am
Last modified: 11 February, 2026, 09:09 am
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স

নতুন সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান যখন আবারও আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এ কথা জানান।

গত সপ্তাহে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই আলোচনার মাধ্যমে তেহরান ওয়াশিংটনের আন্তরিকতা আঁচ করতে পেরেছে এবং কূটনীতি চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট ঐকমত্য তৈরি হয়েছে।

ট্রাম্প ওই অঞ্চলে ইতোমধ্যে একটি বিমানবাহী রণতরী (আর্মাডা) পাঠানোর পর এই আলোচনা শুরু হয়, যা নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়িয়ে দিয়েছিল। গত বছর ট্রাম্প ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছিলেন। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেও শেষ পর্যন্ত তা থেকে বিরত থাকেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রকে 'খুব কঠোর কিছু' করতে হবে।

ইসরায়েলের চ্যানেল ১২ তাকে উদ্ধৃত করে বলেছে, 'হয় আমরা একটা চুক্তিতে পৌঁছাব, নয়তো আমাদের খুব কঠোর কিছু করতে হবে।'

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার তারিখ ও স্থান এখনো ঘোষণা করা হয়নি।

চ্যানেল ১২ এবং অ্যাক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টিও ভাবছেন।

মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, এশিয়ায় অবস্থানরত 'ইউএসএস জর্জ ওয়াশিংটন' এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে থাকা 'ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ' রণতরী দুটি সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে এদের যেকোনোটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। প্রয়োজনে পেন্টাগন ক্যারিবিয়ান অঞ্চল থেকে 'ফোর্ড' ক্যারিয়ারও মোতায়েন করতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 'আলোচনার পর আমরা অনুভব করেছি যে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার মতো বোঝাপড়া ও ঐকমত্য রয়েছে।'

তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানির মঙ্গলবারের ওমান সফরটি পূর্বনির্ধারিত ছিল। এরপর তিনি কাতার সফরে যাবেন। কাতার মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে মধ্যস্থতার ভূমিকা রেখে আসছে।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার দিকে নজর রাখছেন ব্যবসায়ীরা। এর প্রভাবে মঙ্গলবার তেলের দাম কিছুটা কমেছে।

রয়টার্সের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে পুরো অঞ্চলজুড়ে বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করা হয়েছে।

বিশেষ করে জানুয়ারির পর থেকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল-উদেইদে ট্রাকে মিসাইল লঞ্চার বসিয়েছে মার্কিন বাহিনী। প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার সুবিধার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / রণতরি / মধ্যপ্রাচ্য / যুক্তরাষ্ট্র-ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • যুদ্ধও নেই, চুক্তিও নেই: হরমুজ পাহারা দিয়ে জাহাজ পার করার কৌশল ধরেছেন হতাশ ট্রাম্প! 
  • ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ পরিচালিত হবে না: জ্যেষ্ঠ ইরানি আইনপ্রণেতা
  • হরমুজ পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, পাহারা নয়: অ্যাক্সিওস প্রতিবেদক
  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net