Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের, মতবিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা

বাংলাদেশ

বিবিসি বাংলা
05 February, 2026, 06:55 pm
Last modified: 05 February, 2026, 07:05 pm

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের, মতবিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান।
বিবিসি বাংলা
05 February, 2026, 06:55 pm
Last modified: 05 February, 2026, 07:05 pm
ছবি: আইএসপিআর

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান।

ওই মতবিনিময়ে সেনাপ্রধান তার দুটি মূল উদ্দেশ্যের কথাও তুলে ধরেন বলে জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

প্রথম উদ্দেশ্য, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বেসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে আস্বস্ত করা যে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দায়িত্ব পালন বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে।

দ্বিতীয় উদ্দেশ্য, সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটি আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সবাই সমন্বিতভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সেনাপ্রধান।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কথা হয়।

পাশাপাশি 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় মোতায়েন থাকা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Related Topics

BBC / টপ নিউজ

সেনাপ্রধান / জেনারেল ওয়াকার-উজ-জামান / নির্বাচন / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net