Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
নোয়াখালীতে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
28 March, 2021, 12:30 pm
Last modified: 28 March, 2021, 12:37 pm

Related News

  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের

নোয়াখালীতে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থকরা

হরতালকে কেন্দ্র করে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে ভোর থেকে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে
নোয়াখালী প্রতিনিধি
28 March, 2021, 12:30 pm
Last modified: 28 March, 2021, 12:37 pm
ছবি-টিবিএস

নোয়াখালীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে সংগঠনটির নেতা-কর্মীরা। হরতালের সমর্থনে রোববার ভোর থেকে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করে তারা। বেলা বাড়ার সাথে সাথে ছোটখাট কিছু যানবাহন চলাচল করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। সকল ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। 

রোববার সকালে জেলা শহর মাইজদীতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। ভোর থেকে জেলার চৌমুহনী বাজার, চৌমুহনী চৌরাস্তা, জমিদারহাট বাজারসহ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরতালের সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো সরিয়ে দেয়।

এছাড়াও একাধিক স্থানে সড়কে টায়ারে আগুন দিয়েছে হেফাজতের কর্মীরা। হরতালের সমর্থনে জেলার বিভিন্ন উপজেলায় বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হরতালকে কেন্দ্র করে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে ভোর থেকে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জনগনের জানমালের নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হরতাল / হেফাজতে ইসলাম / নোয়াখলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net