Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ওসমান হাদি হত্যা: শুটার ফয়সালের সহযোগী রুবেল ফের ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 04:55 pm
Last modified: 28 January, 2026, 04:58 pm

Related News

  • মিরপুরে মধ্যরাতে এনজিওর ক্লিনিক গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ, মামলা দায়ের
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির

ওসমান হাদি হত্যা: শুটার ফয়সালের সহযোগী রুবেল ফের ৩ দিনের রিমান্ডে

জানা গেছে, ছয় দিনের রিমান্ড শেষে রুবেল আহমেদকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 04:55 pm
Last modified: 28 January, 2026, 04:58 pm
ছবি: টিবিএস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে 'শুটার ফয়সাল'-এর ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. রুকনুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ছয় দিনের রিমান্ড শেষে রুবেল আহমেদকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২১ জানুয়ারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার ছয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, শরীফ ওসমান হাদি অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম 'ইনকিলাব মঞ্চ' গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি তার মাথা ও ডান কানের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন।

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় প্রথমে একটি হত্যাচেষ্টা মামলা করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

হাদি হত্যা / মামলা / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • মিরপুরে মধ্যরাতে এনজিওর ক্লিনিক গুঁড়িয়ে লুটপাটের অভিযোগ, মামলা দায়ের
  • সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতিকে আসামি করে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ডিআরইউ’র
  • দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ফের ৪ দিনের রিমান্ডে
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net