Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ইরানের মুদ্রার রেকর্ড দরপতন, এক ডলারে পাওয়া যাচ্ছে ১৫ লাখ রিয়াল

আন্তর্জাতিক

আল জাজিরা
28 January, 2026, 10:50 am
Last modified: 28 January, 2026, 10:52 am

Related News

  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • ‘ওরা শুধু আমাকে রাগিয়ে দেয়’: ইরানের আপসহীন নেতৃত্বকে বুঝতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প
  • সর্বোচ্চ নেতা মোজতবার সাথে যোগাযোগ 'বর্তমানে খুবই কঠিন': ইরানের প্রেসিডেন্ট
  • যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে—ইরানের বার্তা
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!

ইরানের মুদ্রার রেকর্ড দরপতন, এক ডলারে পাওয়া যাচ্ছে ১৫ লাখ রিয়াল

মঙ্গলবার তেহরানের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে [এক্সচেঞ্জ শপ] ডলারের বিপরীতে রিয়ালের এই রেকর্ড দরপতন দেখা যায়।
আল জাজিরা
28 January, 2026, 10:50 am
Last modified: 28 January, 2026, 10:52 am
প্রতীকী ছবি: রয়টার্স

সম্প্রতি ইরানজুড়ে অস্থিরতা ও আর্থিক সংকটের মাঝেই দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বিভিন্ন ইরানি মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এক মার্কিন ডলারের বিপরীতে এর মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ রিয়াল, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

মঙ্গলবার তেহরানের মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে [এক্সচেঞ্জ শপ] ডলারের বিপরীতে রিয়ালের এই রেকর্ড দরপতন দেখা যায়। এতে ইরানের বিপুল জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে। দেশটির মানুষ এমনিতেই দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে রয়েছে।

ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেন, 'বৈদেশিক মুদ্রার বাজার তার স্বাভাবিক গতিপথেই চলছে।'

রিয়ালের মান কমে যাওয়া, উচ্চ মুদ্রাস্ফীতি এবং নির্দিষ্ট কিছু খাদ্য ও জ্বালানি ভর্তুকি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদাররা প্রায় এক মাস আগে দোকানপাট বন্ধ করে দেন। সেই ঘটনার পর এবার মুদ্রার এই সর্বশেষ দরপতন দেখা গেল।

গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাস্তায় নামেন। ইরানি নিরাপত্তা বাহিনী কঠোরভাবে সেই বিক্ষোভ দমন করে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সেই দমনের প্রকৃত চিত্র এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এটি ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ইন্টারনেট ব্ল্যাকআউট।

ইরান সরকার জানিয়েছে, এই অস্থিরতায় অন্তত ৩,১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি নিহতদের 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, নিহতের সংখ্যা আরও অনেক বেশি। সংস্থাটির হিসাবে নিহত হয়েছেন ৫,৭৭৭ জন বিক্ষোভকারী, ২১৪ জন সরকারি বাহিনীর সদস্য, ৮৬ জন শিশু এবং ৪৯ জন এমন বেসামরিক নাগরিক, যারা বিক্ষোভে অংশ নেননি। এইচআরএএনএ জানিয়েছে, ইরানের আন্দোলনকারীদের নেটওয়ার্কের মাধ্যমে তারা প্রতিটি মৃত্যুর তথ্য যাচাই করে থাকে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, বিদেশি শক্তিগুলো এই বিক্ষোভ উসকে দিচ্ছে। এদিকে তেহরান দেশটির বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণেও অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অঞ্চলে একটি 'আর্মাডা' [বিশাল সশস্ত্র নৌবহর] পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, ইরানের পরিস্থিতি এখন 'পরিবর্তনশীল' অবস্থায় রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান / ইরানি মুদ্রার দর পতন / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ইরানের মারাত্মক খায়বার-শেকান মিসাইল কি চীনের প্রযুক্তি সহায়তায় তৈরি?
  • ‘ওরা শুধু আমাকে রাগিয়ে দেয়’: ইরানের আপসহীন নেতৃত্বকে বুঝতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প
  • সর্বোচ্চ নেতা মোজতবার সাথে যোগাযোগ 'বর্তমানে খুবই কঠিন': ইরানের প্রেসিডেন্ট
  • যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে—ইরানের বার্তা
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net