Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
নারায়ণগঞ্জে অস্ত্র ঠেকিয়ে নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2026, 08:40 pm
Last modified: 26 January, 2026, 08:45 pm

Related News

  • নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বাস ধর্মঘট, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জে অস্ত্র ঠেকিয়ে নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীর

তিনি বলেন, গতকাল রাতে পঞ্চবটিতে আমাদের ব্যানার লাগাতে গিয়ে নেতা-কর্মীদের অস্ত্র ঠেকানো হয়েছে। ৫ আগস্টের পরেও যারা জয় বাংলা বলেছে, তারাই এখন প্রার্থী হয়ে তাদের লোকজন দিয়ে অস্ত্র ঠেকাচ্ছে।
টিবিএস রিপোর্ট
26 January, 2026, 08:40 pm
Last modified: 26 January, 2026, 08:45 pm

নেতা-কর্মীদের গায়ে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত-এনসিপি সমর্থিত জোটের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
 
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়নের দাপা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী সন্ত্রাসী তৎপরতা চলছে। এই বিষয়ে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
 
তিনি বলেন, ''গতকাল রাতে পঞ্চবটিতে আমাদের ব্যানার লাগাতে গিয়ে নেতা-কর্মীদের অস্ত্র ঠেকানো হয়েছে। ৫ আগস্টের পরেও যারা জয় বাংলা বলেছে, তারাই এখন প্রার্থী হয়ে তাদের লোকজন দিয়ে অস্ত্র ঠেকাচ্ছে। গত ১৫–১৬ বছর যারা এই অঞ্চলে চাঁদাবাজি করেছে এবং ৫ আগস্টের পর গার্মেন্টস পোড়ানোর সঙ্গে জড়িত ছিল, তারাই এখন হুমকি দিচ্ছে।''

তিনি আরও বলেন, ''এছাড়া নির্বাচনে কাজ করা নারী সংগঠক ও কর্মীদের বলা হচ্ছে 'তোদের দেইখা নিবো কেমনে ভোটে কাজ করোস'। পুরো পরিস্থিতির পেছনে দায়ী প্রশাসনের দায়িত্বহীনতা ও অবহেলা।''
 
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আল আমিন বলেন, ''নারায়ণগঞ্জ একটি ঝুঁকিপূর্ণ ও সন্ত্রাসপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে প্রশাসন। তারা কেন নীরব? এই সন্ত্রাসীদের সঙ্গে কোনো বোঝাপড়া হয়েছে কি না, তা রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনকে স্পষ্ট করতে হবে। প্রশাসনের কাছে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।''
 
তিনি বলেন, ''যারা সন্ত্রাস, অস্ত্র ও হুমকি দিয়ে ভোটের মাঠ নিয়ন্ত্রণ করতে চায়, তাদের উদ্দেশে বার্তা হলো—নারায়ণগঞ্জে অতীতে বড় বড় গডফাদারদের জনরোষে পালাতে হয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণ প্রতিরোধে নামলে পালানোর জায়গা থাকবে না।''
 
এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন বলেন, ''আমরা তার অভিযোগটি গণমাধ্যমে শুনেছি। তারা এখনও কোনো লিখিত অভিযোগ দেননি। সম্ভবত তারা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।''

তিনি আরও বলেন, ''আমরা সব প্রার্থীকেই পরামর্শ দিচ্ছি কোনো বাধাপ্রাপ্ত হলে দ্রুত তারা যেন লিখিত অভিযোগ দেন। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিতে পারব।''

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / নেতা-কর্মী / এনসিপি প্রার্থী / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বাস ধর্মঘট, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী
  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net