Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইরাকের তেল বিক্রির আয় যেভাবে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রয়টার্স
25 January, 2026, 02:05 pm
Last modified: 25 January, 2026, 02:02 pm

Related News

  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার

ইরাকের তেল বিক্রির আয় যেভাবে নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র

মূলত নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমেই ইরাকের তেলের আয়ের ব্যবস্থাপনা করে আমেরিকা। ২০০৩ সালের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘কোয়ালিশন প্রভিশনাল অথরিটি’ (সিপিএ) ইরাকের জন্য একটি উন্নয়ন তহবিল (ডিএফআই) গঠন করে। এই তহবিলটি নিউ ইয়র্ক ফেড-এ রাখা হয়।
রয়টার্স
25 January, 2026, 02:05 pm
Last modified: 25 January, 2026, 02:02 pm
ছবি: রয়টার্স

২০০৩ সালে ইরাক আক্রমণের পর থেকেই দেশটির তেলের আয়ের ডলারের ওপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ। এর ফলে বাগদাদের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের হাতে রয়েছে এক অসাধারণ ক্ষমতা। এমনকি ইরানের সঙ্গে আঞ্চলিক রাজনীতির সমীকরণেও এর প্রভাব স্পষ্ট।

মূলত নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমেই ইরাকের তেলের আয়ের ব্যবস্থাপনা করে আমেরিকা। ২০০৩ সালের আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'কোয়ালিশন প্রভিশনাল অথরিটি' (সিপিএ) ইরাকের জন্য একটি উন্নয়ন তহবিল (ডিএফআই) গঠন করে। এই তহবিলটি নিউ ইয়র্ক ফেড-এ রাখা হয়।

এর উদ্দেশ্য ছিল ইরাকের তেলের টাকা জমা করা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে তা ব্যবহার করা। সাদ্দাম হোসেনের আমলের মামলা ও দাবিদাওয়ার হাত থেকে এই আয়কে রক্ষা করাও ছিল এর অন্যতম লক্ষ্য। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছিলেন। এরপর সব প্রেসিডেন্টই এর মেয়াদ বাড়িয়েছেন। বর্তমানে এই তহবিলটি নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের একটি অ্যাকাউন্ট হিসেবেই রয়ে গেছে।

আমেরিকার হাতে কেমন ক্ষমতা?

ইরাকের আয়ের প্রধান উৎস তেল। দেশটির বাজেটের প্রায় ৯০ শতাংশই আসে এখান থেকে। ফলে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর ওয়াশিংটনের ব্যাপক প্রভাব রয়েছে।

২০২০ সালের একটি ঘটনার কথা বলা যাক। তখন ইরাক সরকার মার্কিন সেনাদের দেশ ছাড়তে বলেছিল। জবাবে ওয়াশিংটন হুমকি দেয় যে, তারা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা ইরাকের তহবিলের প্রবেশাধিকার বন্ধ করে দেবে। শেষমেশ বাগদাদ পিছু হটতে বাধ্য হয়। যদিও মার্কিন দখলের শুরুর বছরগুলোর তুলনায় ইরাক এখন তাদের আর্থিক বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ পেয়েছে। কিন্তু এই সম্পর্ক প্রমাণ করে যে, ইরাক যতই সার্বভৌমত্ব ও স্বাধীনতার কথা বলুক না কেন, দেশটির অর্থনীতির লাগাম আমেরিকার হাতেই রয়ে গেছে।

কেন এতদিন ধরে এই ব্যবস্থা টিকে আছে?

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্যবস্থা ইরাকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এটি রাষ্ট্রীয় অর্থকে সুরক্ষিত রাখে। তেলের আয়ের ব্যবস্থাপনার ওপর আন্তর্জাতিক আস্থা তৈরি করে এবং বাণিজ্য ও আমদানির জন্য প্রয়োজনীয় মার্কিন ডলার পাওয়া সহজ করে।

ঋণদাতা ও মামলাকারীদের হাত থেকেও এই অর্থ নিরাপদ থাকে। কর্মকর্তারা আরও জানান, এই ব্যবস্থা টাকার মান স্থিতিশীল রাখতে এবং ইরাকি অর্থনীতির ওপর আস্থা ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছে। ইরান-সমর্থিত কিছু গোষ্ঠী ডলার পাওয়ার বিধিনিষেধ কমাতে চায়। এই ব্যবস্থার ফলে সরকার তাদের চাপও সামলাতে পারে। গত বছর আমেরিকা ইরাকের কিছু ব্যাংক ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ ছিল, তারা ইরানের জন্য অর্থ পাচার করছিল।

ইরাকের ওপর এর প্রভাব

ইরাকে মার্কিন ডলার সরবরাহে কড়াকড়ির কারণে একটি সমান্তরাল বা অনানুষ্ঠানিক বাজার তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সরকারি রেট এবং কালোবাজারের রেটের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে। এই দামের পার্থক্য মূলত আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে লেনদেনের ঝুঁকির মাশুল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইরানের ওপর 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি নিয়েছেন। এতে প্রায়ই দুই পক্ষের মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে ইরাক। কারণ তেহরান ইরাককে তাদের একটি গুরুত্বপূর্ণ 'অর্থনৈতিক ফুসফুস' হিসেবে ব্যবহার করে।

তেলের আয়ের বর্তমান অবস্থা কী?

ইরাকের তেলের আয় এখনো নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের জিম্মায় রয়েছে। ডলার সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক এতদিন ডলার নিলাম বা 'ফরেন কারেন্সি উইন্ডো' ব্যবহার করত। বেসরকারি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলো প্রতিদিন ইরাকি দিনার দিয়ে মার্কিন ডলার কিনত।

তবে আমেরিকার প্রবল চাপে ২০২৫ সালের শুরুতে ইরাক আনুষ্ঠানিকভাবে এই নিলাম পদ্ধতি বন্ধ করে দেয়। মূলত নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিভিন্ন সত্তার কাছে ডলার পাচার ঠেকানোর অংশ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের কাছে ডলার যাওয়া বন্ধ করাই এর লক্ষ্য।

Related Topics

টপ নিউজ

ইরাক / তেল / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা মোতায়েন ইরানের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net