Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
দলীয় প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন ৭ কর্মসূচিতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 05:00 pm
Last modified: 23 January, 2026, 05:09 pm

Related News

  • ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী
  • বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

দলীয় প্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান, অংশ নেবেন ৭ কর্মসূচিতে

চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পথসভা ও সমাবেশে অংশ নেবেন।
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 05:00 pm
Last modified: 23 January, 2026, 05:09 pm
ফাইল ছবি: বাসস

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে বন্দরনগরীতে পৌঁছাবেন তিনি। সফরকালে পরদিন অর্থাৎ রোববার (২৫ জানুয়ারি) তার সাতটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে 'পলিসি ডায়ালগ' শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পথসভা ও সমাবেশে অংশ নেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতা–কর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন। দীর্ঘদিন পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন—এই বিষয়টি সাধারণ মানুষের মাঝেও আলাদা আবেগ ও আগ্রহের জন্ম দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ দলীয় প্রধান হিসেবে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ভাষণ দিয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর কারাবরণ, দীর্ঘ অসুস্থতা এবং সরকারি নানা বিধিনিষেধের কারণে তিনি আর চট্টগ্রাম সফর করতে পারেননি। প্রায় ১৪ বছর পর সেই একই মাঠে দলীয় প্রধান হিসেবে এবার ভাষণ দেবেন খালেদা জিয়ার উত্তরসূরি ও সন্তান তারেক রহমান।

এর আগে ২০০৫ সালের ৬ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির তৎকালীন মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। গত বছরের শেষে বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর চলতি বছরের ৯ জানুয়ারি তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলীয় প্রধান হিসেবে এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চট্টগ্রাম নগর, দক্ষিণ ও উত্তর জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার থেকে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ সমাবেশে যোগ দেবেন। সমাবেশে গণ মানুষকে সম্পৃক্ত করা হবে। সিলেট-হবিগঞ্জের মতো সাধারণ মানুষ যোগ দেবেন সমাবেশে। অতীতের সকল জনসমাগমের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করছি।'

দীর্ঘ সময় পর দলীয় প্রধানের এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরীসহ পুরো চট্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠন ছাড়াও বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা ব্যাপক প্রচার-প্রচারণা করছেন। চলছে জনসমাগমের সর্বাত্মক প্রস্তুতি।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি টিবিএসকে বলেন, 'বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাকে করে সমাবেশ নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। স্বাগত মিছিল করা হচ্ছে। পাড়া-মহল্লায় গানের মাধ্যমে ব্র্যান্ডিং করা হচ্ছে। তরুণ, যুবকদের সম্পৃক্ত করতে কাজ চলছে। দলীয় নেতা-কর্মীর বাইরেও তরুণ-যুবকরা এতে অংশ নেবেন। তারা তারেক রহমানের বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।'

এদিকে, বিশাল জনসমাগমের লক্ষ্য সামনে রেখে পলোগ্রাউন্ড মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। মূল মঞ্চটি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। মঞ্চের ঠিক সামনে নিরাপত্তারক্ষীদের জন্য জায়গা রেখে এরপর নারী ও গণমাধ্যমকর্মীদের বসার স্থান নির্ধারণ করা হয়েছে। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ''আজ শুক্রবার বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী 'চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স' (সিএসএফ) চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। শনিবারের মধ্যেই মঞ্চসহ সব প্রস্তুতি সম্পন্ন হবে।''

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান টিবিএসকে বলেন, 'চট্টগ্রামে এখন পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ করার রেকর্ড আছে আমাদের নেত্রী খালেদা জিয়ার। তার ওই জনসমাগম ছাড়াতে পারবেন একমাত্র তারেক রহমান।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালিয়েছে, সেভাবেই চলেছে: পানিসম্পদ মন্ত্রী
  • বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই এশিয়া
  • যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জামায়াতের ৫ এমপির, অস্বীকার বিএনপির
  • খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net