Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
খয়রাতি অনুদান নয়, দক্ষ জনশক্তি গড়াই আমাদের রাজনীতির মূল লক্ষ্য: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 08:10 pm
Last modified: 22 January, 2026, 08:15 pm

Related News

  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান

খয়রাতি অনুদান নয়, দক্ষ জনশক্তি গড়াই আমাদের রাজনীতির মূল লক্ষ্য: ডা. শফিকুর রহমান

নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশ গড়ব। কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বরদাশত করা হবে না।’
টিবিএস রিপোর্ট
22 January, 2026, 08:10 pm
Last modified: 22 January, 2026, 08:15 pm
ফাইল ছবি: সংগৃহীত

রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির 'পরিবার ও কৃষক কার্ড' দেওয়ার প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো প্রকার খয়রাতি অনুদান নয়, বরং দক্ষ জনশক্তি গড়ে তুলে যুবসমাজকে সম্মানের সাথে দেশ গড়ার কাজে যুক্ত করাই তাদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসন ভিত্তিক এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জনসভার মধ্য দিয়েই ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১০-দলীয় নির্বাচনি ঐক্যের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান বলেন, 'আসন্ন নির্বাচনে জনগণের বিজয় কোনো নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর ক্ষমতা দখল নয়, বরং এটি হবে আপামর জনসাধারণের বিজয়। গত দেড় দশকে দেশে ইনসাফ বা ন্যায়বিচার ছিল না বলেই দুর্নীতিবাজরা ব্যাংক লুট করে জনগণের আমানত পাচার করার সাহস পেয়েছে। তারা বিদেশে "বেগম পাড়া" গড়েছে আর দেশে কায়েম করেছে ত্রাসের রাজত্ব। দেশে ইনসাফ থাকলে এই লুণ্ঠনকারীরা পালানোর পথ পেত না।'

দেশের ব্যাংক খাত ও শেয়ার বাজারের বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ব্যাংক লুট করে কোটি গ্রাহকের টাকা যারা চুরি করেছে, তাদের কারণে সাধারণ মানুষের জীবন আজ ওষ্ঠাগত। ১০-দলীয় জোট ক্ষমতায় গেলে লুণ্ঠিত অর্থ উদ্ধার করা হবে এবং ইনসাফকে টাকার বিনিময়ে বিক্রি হতে দেওয়া হবে না।'

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াতের আমির বলেন, 'শহীদ আবু সাঈদ ও শহীদ হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। যারা চব্বিশের বিপ্লবীদের কণ্ঠরোধ করতে চায়, তাদের মনে রাখা উচিত, হাদী একজন ছিল। এখন ১৮ কোটি মানুষ হাদীর চেতনায় উদ্দীপ্ত। আগামী দিনের বাংলাদেশ হবে আধিপত্যবাদমুক্ত এক স্বাধীন ভূখণ্ড।'

ঢাকা-১৫ আসনের স্থানীয় সমস্যা ও নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, 'এই এলাকায় ১০ লক্ষ মানুষের বসবাস হলেও একটি মানসম্মত সরকারি হাসপাতাল বা কলেজ নেই। গ্যাস সংকট আর নোংরা ড্রেনেজ ব্যবস্থায় মিরপুরবাসী অতিষ্ঠ। আমরা নির্বাচিত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করব এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব।'

নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, 'নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশ গড়ব। কর্মক্ষেত্রে ও চলাফেরায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো প্রকার ছিনিমিনি বরদাশত করা হবে না।'

উদ্বোধনী এই জনসভায় আমিরে জামায়াত ১০-দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা' ও জোটের সমন্বয়কৃত প্রতীক তুলে দেন।

এসময় তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে 'শাপলা কলি' ও 'দাঁড়িপাল্লা' প্রতীক তুলে দেন। এছাড়া জামায়াতের অন্যান্য প্রার্থী সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২), ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান (ঢাকা-১৪), কর্নেল (অব.) আব্দুল বাতেন (ঢাকা-১৬) এবং ডা. খালেদুজ্জামানের (ঢাকা-১৭) হাতে 'দাঁড়িপাল্লা' প্রতীক তুলে দেওয়া হয়।

আগামী ১২ তারিখের নির্বাচনে দলমত নির্বিশেষে জোটের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একইসাথে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / আমির ডা. শফিকুর রহমান / নির্বাচনি প্রচারণা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net