Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সিরিয়াল কিলিংয়ের অভিযোগে গ্রেপ্তার: এর আগেও মাদক মামলায় দুই দফা গ্রেপ্তার হন সবুজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 06:45 pm
Last modified: 21 January, 2026, 09:19 pm

Related News

  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার

সিরিয়াল কিলিংয়ের অভিযোগে গ্রেপ্তার: এর আগেও মাদক মামলায় দুই দফা গ্রেপ্তার হন সবুজ

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সবুজ শেখ এর আগেও ২০১৯ ও ২০২৩ সালে সাভার মডেল থানায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল। যদিও একেক সময় সে একেক নাম ধারণ করেছে।’
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 06:45 pm
Last modified: 21 January, 2026, 09:19 pm
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে ৬ মাসে ৬টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সবুজ শেখকে এর আগেও মাদক মামলায় দুবার সাভার মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সবুজ স্থানীয়দের কাছে 'মানসিক ভারসাম্যহীন' ও মশিউর রহমান সম্রাট নামে পরিচিত ছিলেন।

তার এই গ্রেপ্তার হওয়ার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম।

তিনি টিবিএসকে বলেন, 'সবুজ শেখ এর আগেও ২০১৯ ও ২০২৩ সালে সাভার মডেল থানায় মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল। যদিও একেক সময় সে একেক নাম ধারণ করেছে। এর মধ্যে ২০১৯ সালে সে গ্রেপ্তার হয়েছিল মো. সম্রাট নামে এবং ২০২৩ সালে সে গ্রেপ্তার হয় টাইগার সম্রাট নামে।'

তিনি বলেন, 'এরপর আমরা যখন তাকে গ্রেপ্তার করলাম, তখন সে তার নাম জানায় মশিউর রহমান খান সম্রাট। যার দরুন নামের বিভ্রাটের কারণে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো জানতে পারিনি। তবে পরবর্তীতে যখন আমরা যাচাই-বাছাই করছি, তদন্ত কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন, তখন দেখা গেল যে তার নামে ইতোপূর্বেও মাদক মামলা রয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা তার সম্পর্কে আরও তদন্ত করছি। এর বাইরে আর কোনো জেলায় তার কোনো অপরাধের ইতিহাস আছে কি না, সেসব বিষয়ও যাচাই-বাছাই করা হচ্ছে।'

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন টিবিএসকে বলেন, 'সে (সবুজ শেখ) তো আসলে ছদ্মনাম ব্যবহার করত। দুইটা মামলাতেই সম্রাট নাম ব্যবহার করেছে। একটা মামলায় মো. সম্রাট, আরেকটিতে টাইগার সম্রাট। এছাড়াও দুটি মামলাতেই কেরানীগঞ্জের ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে পিতার নাম সঠিক আছে। পিতার নাম হিসেবে পান্না শেখ ব্যবহার করা হয়েছে। যার কারণে আমরা ধরে নিচ্ছি, এগুলো তারই মামলা।'

তবে কী ধরনের মাদকসহ সবুজ সে সময় গ্রেপ্তার হয়েছিল কিংবা সেসব মামলার বর্তমান অবস্থা কী, তাৎক্ষণিকভাবে সেটি জানাতে পারেননি এই কর্মকর্তা।

তিনি বলেন, 'সিডিএমএস-এ (ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) তো আসলে বিস্তারিত তথ্য থাকে না, আবার থানার পূর্বের নথিগুলোও তো নাই। যার কারণে বিস্তারিত এখনও জানা যায়নি। আমরা তার বিষয়ে নিবিড়ভাবে তদন্ত করছি।'

এর আগে পুলিশ জানায়, প্রাথমিকভাবে গত রবিবার (১৮ই জানুয়ারি) সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া অজ্ঞাতনামা দুই জনের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে হত্যাকাণ্ডের সঙ্গে সবুজের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর রাতে সাভারের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটকের পর সবুজ শেখ নিজেকে মশিউর রহমান সম্রাট হিসেবে দাবি করলেও, তদন্তে নেমে সে সময় সবুজের দেওয়া নাম-ঠিকানা যাচাই-বাছাই করে সত্যতা পায়নি পুলিশ।

পরবর্তীতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই সিরিয়াল কিলিংয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দা গ্রামের (গরের বাড়ি) পান্না শেখের ছেলে।

Related Topics

টপ নিউজ

সাভার / সিরিয়াল কিলিং / গ্রেপ্তার / মশিউর রহমান সম্রাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net