Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

খেলা

টিবিএস রিপোর্ট
21 January, 2026, 12:30 pm
Last modified: 21 January, 2026, 12:34 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

চিঠিতে ভারতের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের প্রতি সমর্থন জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 January, 2026, 12:30 pm
Last modified: 21 January, 2026, 12:34 pm
ছবি: এপি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। এদিকে, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) আইসিসিকে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চিঠিতে ভারতের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের প্রতি সমর্থন জানানো হয়েছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসি বোর্ডের সদস্যদেরও পিসিবি চিঠির অনুলিপি পাঠিয়েছে।

বিসিবি নিরাপত্তাজনিত কারণে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ আইসিসি বোর্ড সভা ডেকেছে। তবে পিসিবির চিঠির কারণে সভা ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পিসিবির চিঠি প্রকাশের পরও আইসিসির অবস্থানে পরিবর্তনের সম্ভাবনা কম। তারা এখনো বিশ্বকাপের সূচি পরিবর্তন না করার সিদ্ধান্তে অটল এবং চাইছে বাংলাদেশ সহ-আয়োজক ভারতের মাটিতেই খেলুক। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি তাদের কঠোর অবস্থান জানিয়ে দিয়েছিল।

অন্যদিকে, বাংলাদেশ সরকারের সমর্থনে বিসিবি গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ভারত সফরে যেতে অস্বীকার করেছে। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে, সর্বশেষ বৈঠকটি গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।

বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায়, আজ ২১ জানুয়ারি (বুধবার) চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পিসিবি অচলাবস্থা নিরসনে কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে নানা গুঞ্জন ছড়াচ্ছে। শোনা গেছে, পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছে। এমনকি বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে। তবে এ বিষয়ে পিসিবি জনসমক্ষে বা সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি।

সংকটের সূত্রপাত ঘটে যখন বিসিসিআই আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলে এবং পরবর্তীতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এর সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করা হলেও, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতিকে মূল প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না।

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / বিসিবি / পিসিবি / চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net