Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 06:10 pm
Last modified: 20 January, 2026, 06:33 pm

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা ও টাকা দাবি: সাভার থেকে প্রতারক গ্রেপ্তার

আটক ব্যক্তি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 06:10 pm
Last modified: 20 January, 2026, 06:33 pm
ছবি: টিবিএস

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর বার্তা পাঠানো ও অর্থ দাবি করার অভিযোগে এক পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. শামিম ওসমান (২৯)। তার বাড়ি রাজশাহীর বাঘা থানার কিশোরপুর গ্রামে। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, মো. শামিম ওসমান নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে দাবি করেন, 'রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না' এবং 'আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না'। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক 'কালেকশন' সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

সিআইডি জানায়, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিআইডির সাইবার পুলিশ সেন্টারকে (সিপিসি) অবহিত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারক শামিম ওসমানকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত শামিম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। অপরাধ বৃত্তান্ত পর্যালোচনা করে দেখা গেছে যে, সে একজন পেশাদার প্রতারক এবং ইতোপূর্বেও সরকারি নানান উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছে। এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে আগের একটি গ্রেপ্তারি পরোয়ানা বিদ্যমান থাকায় তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছে কি না, তা উদ্ঘাটনে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / রাজশাহী / ডিসি / টাকা / প্রতারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net