Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

খেলা

টিবিএস ডেস্ক
18 January, 2026, 11:35 am
Last modified: 18 January, 2026, 01:11 pm

Related News

  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'

টিবিএস ডেস্ক
18 January, 2026, 11:35 am
Last modified: 18 January, 2026, 01:11 pm
ছবি: এএফপি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে ভারতে খেলতে চায় না বাংলাদেশ। ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার লক্ষ্যে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) জানিয়েছে, আইসিসি তাদের নিশ্চিত করেছে যে, বর্তমান সূচিতে কোনো পরিবর্তন হবে না। 

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি এই প্রস্তাব দেয়। 

বর্তমানে বাংলাদেশ 'বি' গ্রুপে রয়েছে। এ সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইতে অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলতে চায় না বিসিবি। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, বিসিবি চায় গ্রুপ গ্রুপ বদল করে 'সি'-তে থাকা আয়ারল্যান্ডের জায়গায় যেতে, যাতে তারা শ্রীলঙ্কায় তাদের সব ম্যাচ খেলতে পারে।

বৈঠকের পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বোর্ড দল, বাংলাদেশি সমর্থক, মিডিয়া এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগের বিষয়টি তুলে ধরেছে।'

বিসিবি আরও জানায়, 'ন্যূনতম লজিস্টিক বা যৌক্তিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টির সুরাহা করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে নেওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচনা হয়েছে।'

বিসিবির এই প্রস্তাবের পরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। 

ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, 'আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে আমাদের মূল সূচি থেকে সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলছি।'

বিসিবির গ্রুপ অদলবদলের এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড—কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সূচি অনুযায়ী, আয়ারল্যান্ড গ্রুপ 'সি'-তে রয়েছে। কলম্বো ও ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে, গ্রুপ 'বি'-তে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।

বৈঠকে আইসিসির পক্ষে সশরীরে উপস্থিত ছিলেন ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা দেরিতে পাওয়ায় ভার্চুয়ালি যুক্ত হন।

বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। 

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত / টি টোয়েন্টি বিশ্বকাপ / শ্রীলঙ্কা / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net