Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 January, 2026, 08:30 pm
Last modified: 17 January, 2026, 08:34 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার অভিযোগ এনসিপির

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘যদি কোনো ফাঁকফোকর দিয়ে অযোগ্যদের পার করে দেওয়ার চেষ্টা করা হয়, তবে আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে লড়াই চালাব। প্রয়োজনে প্রতিটি নির্বাচনি আসনে তাদের প্রতিরোধ করা হবে।’
টিবিএস রিপোর্ট
17 January, 2026, 08:30 pm
Last modified: 17 January, 2026, 08:34 pm
ছবি: এনসিপির মিডিয়া সেল

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের প্রার্থিতা বৈধ করার প্রচেষ্টার অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান ও আইন লঙ্ঘন করে কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, 'আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশন পুরোনো বন্দোবস্তের আভাস দিচ্ছে। কোনো কোনো বিশেষ রাজনৈতিক দলের ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে কমিশন নমনীয়তা প্রদর্শন করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকাল (রোববার) হচ্ছে নির্বাচন কমিশনের জন্য রেড লাইন। এই সময়ের মধ্যে যদি আইন ও সংবিধানের সঠিক প্রতিফলন না ঘটে, তবে আমরা এক মুহূর্তও ছাড় দেব না।'

সংবাদ সম্মেলনে দলটির আইনি সহায়তা উপকমিটির সদস্য জহিরুল ইসলাম মুসা সারাদিনের শুনানির অভিজ্ঞতা তুলে ধরে অভিযোগ করেন, 'সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হওয়ার অযোগ্য হলেও কমিশন তাদের বিষয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে।'

মুসা আরও বলেন, 'বিএনপি মনোনীত অনেক প্রার্থী সরাসরি ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তাদের তথ্য গোপন করে বৈধতা পাওয়ার চেষ্টা করছেন।' বিশেষ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির এক প্রার্থীর উদাহরণ টেনে তিনি বলেন, 'তিন ব্যাংকের স্বীকৃত ঋণখেলাপি হওয়া সত্ত্বেও রিটার্নিং অফিসার তাকে বৈধ ঘোষণা করেছিলেন, যা পরে আইনি লড়াইয়ের মাধ্যমে বাতিল করতে সক্ষম হয়েছি। কিন্তু চট্টগ্রামের আসলাম চৌধুরীর মতো প্রার্থীদের ক্ষেত্রে কমিশনের মনোভাব ছিল প্রশ্নবিদ্ধ।'

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন চত্বরে বিএনপির প্রার্থীরা শত শত কর্মী ও আইনজীবী নিয়ে এসে চাপের সৃষ্টি করছেন।

তিনি বলেন, 'ইসি চত্বরে বিএনপির দ্বৈত নাগরিক প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু আমাদের আইনজীবীদের ওপর চড়াও হয়েছেন এবং 'ব্লাডি সিটিজেন' বলে গালি দিয়েছেন। আমরা ব্লাডি সিটিজেন হতে পারি, কিন্তু ব্লাডি ফরেনার নই। যারা বিদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাদের বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার অধিকার নেই।'

এনসিপি নেতারা জানান, তারা নির্বাচন কমিশনকে শুরু থেকে সহযোগিতা করে আসলেও ইসির বর্তমান একপাক্ষিক অবস্থান তাদের হতাশ করেছে।

আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি কোনো ফাঁকফোকর দিয়ে অযোগ্যদের পার করে দেওয়ার চেষ্টা করা হয়, তবে আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে লড়াই চালাব। প্রয়োজনে প্রতিটি নির্বাচনি আসনে তাদের প্রতিরোধ করা হবে।'

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ''আমরা দায়সারা বা 'সেটেলড' নির্বাচন চাই না। ২৪-এর গণঅভ্যুত্থানের পর কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহিতার বাইরে থাকতে দেওয়া হবে না।''

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / এনসিপি / বিএনপি / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net