Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 11:35 am
Last modified: 16 January, 2026, 11:39 am

Related News

  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • জানুয়ারি-জুন সময়ে প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

২ বছরের মধ্যে ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন: গভর্নর

গভর্নর বলেন, ‘আমানত ফেরতের সিদ্ধান্ত শরিয়াহ কাউন্সিলের পরামর্শ ও সম্মতির ভিত্তিতে নেওয়া হয়েছে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 11:35 am
Last modified: 16 January, 2026, 11:39 am
ইলাস্ট্রেশন: টিবিএস

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের সব আমানতকারী আগামী দুই বছরের মধ্যে তাদের জমাকৃত অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সম্মিলিত ইসলামী ব্যাংকগুলো নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, 'আমানত ফেরতের সিদ্ধান্ত শরিয়াহ কাউন্সিলের পরামর্শ ও সম্মতির ভিত্তিতে নেওয়া হয়েছে এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।'

তিনি আরও বলেন, আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পুরো প্রক্রিয়াটিই কঠোরভাবে শরিয়াহ কাউন্সিলের নির্দেশনা অনুসরণ করে নির্ধারণ করা হয়েছে।

গভর্নর স্পষ্ট করে বলেন, সরকার শুধু আমানতের মূল টাকা ফেরত দিচ্ছে—এমনটি নয়। তিনি বলেন, '২০২৪ সাল পর্যন্ত কাগজে-কলমে যে বিনিয়োগ মুনাফা বা ইন্টারেস্ট দেখানো হয়েছিল, সেটিও আমানতকারীদের পরিশোধ করা হবে।'

তিনি বলেন, 'কেউ যদি দীর্ঘ সময় ধরে—ধরা যাক ১০ বছর—এই ব্যাংকগুলোতে টাকা রেখে থাকেন, তাহলে তিনি তার সম্পূর্ণ মূলধনের পাশাপাশি ওই সময় পর্যন্ত দেখানো রিটার্নও পাবেন।'

তিনি আরও বলেন, 'আগের ব্যবস্থাপনার ব্যর্থতার কারণে সেই বিনিয়োগ সঠিকভাবে পরিচালিত না হয়ে থাকলেও বা বাস্তবে আদৌ বিনিয়োগ না হয়ে থাকলেও, আমানতকারীদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

ড. মনসুর বলেন, ইসলামি ব্যাংকিং নীতিমালা অনুযায়ী প্রকৃত বিনিয়োগে ক্ষতি হলে তা সাধারণত অংশীদারদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা। তবে এ ক্ষেত্রে সেই ক্ষতি আমানতকারীদের ওপর চাপানো হয়নি। বরং সরকার নিজেই সেই দায় গ্রহণ করেছে।

গভর্নরের ভাষ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের সংশোধিত হিসাবে এসব ব্যাংকে বড় ধরনের আর্থিক ক্ষতি দেখা গেছে। তবে আগের কিংবা বর্তমান কোনো ক্ষতিই আমানতকারীদের ওপর চাপানো হয়নি।

তিনি বলেন, 'ইসলামি শরিয়াহ নীতিমালার কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে সব ধরনের অতিরিক্ত সুবিধা দেওয়া সম্ভব হয়নি। তবে প্রকৃত আমানত এবং কাগজে-কলমে দেখানো মুনাফা—উভয়ই পরিশোধ করা হয়েছে।'

গভর্নর আরও বলেন, একটি ছোট দুষ্কৃতিকারী গোষ্ঠী কয়েকটি শাখায়, বিশেষ করে ইউনিয়ন ব্যাংকের কিছু শাখায়, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে এতে বড় কোনো ক্ষতি হয়নি। তিনি সাধারণ আমানতকারীদের এসব কর্মকাণ্ডে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।

পুনরায় জনসাধারণকে আশ্বস্ত করে আহসান এইচ মনসুর বলেন, নতুন ব্যবস্থাপনা আসার পর, বিশেষ করে চলতি মাসের এক তারিখের পর যেসব আমানত জমা হয়েছে, সেগুলোর ওপর কোনো ধরনের উত্তোলন-সংক্রান্ত বিধিনিষেধ নেই।

তিনি যোগ করেন, আমানতকারীরা চাহিদামাত্র তাদের অর্থ উত্তোলন করতে পারবেন এবং বাজারভিত্তিক হারে রিটার্নও পাবেন।

Related Topics

টপ নিউজ

গভর্নর ড. আহসান এইচ মনসুর / সম্মিলিত ইসলামী ব্যাংক / আমানত / টাকা ফেরত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • জানুয়ারি-জুন সময়ে প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net