Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
এই সরকার আদৌ নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কি না সে প্রশ্ন উঠেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 02:20 pm
Last modified: 15 January, 2026, 04:47 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

এই সরকার আদৌ নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কি না সে প্রশ্ন উঠেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

তিনি বলেন, “বাংলাদেশে অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের মতো কাঠামোগত পরিবর্তন এসেছিল, কিন্তু সেগুলো টেকেনি। কারণ এসব পরিবর্তনের পক্ষে থাকা সামাজিক শক্তিগুলোকে সংগঠিত করা হয়নি।”
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 02:20 pm
Last modified: 15 January, 2026, 04:47 pm
ফাইল ছবি: সংগৃহীত

বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না—সে বিষয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়লগ) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

দেশের গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা এবং তথাকথিত 'নতুন বন্দোবস্ত' বাস্তবায়নে গভীর কাঠামোগত ব্যর্থতার প্রেক্ষাপটে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে পারবে কি না, সে প্রশ্ন এখন স্পষ্টভাবে সামনে এসে দাঁড়িয়েছে।"

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নাগরিক সংলাপে সমাপনী বক্তব্যে তিনি বলেন, "নতুন বন্দোবস্ত নিয়ে যে প্রতিশ্রুতি, স্বপ্ন ও সম্ভাবনার কথা বলা হয়েছিল, বাস্তবে তার প্রত্যাশিত প্রতিফলন ঘটেনি—এ কথা রাজনৈতিক দলগুলো নিজেরাই স্বীকার করেছে।"

নতুন বন্দোবস্ত নিয়ে ড. দেবপ্রিয় বলেন, "সংস্কারের নামে মূলত উপরি কাঠামোর ওপরই জোর দেওয়া হয়েছে। সংবিধান সংশোধন, শাসনতান্ত্রিক ভারসাম্য কিংবা প্রাতিষ্ঠানিক আচরণ বদলের কথা বলা হলেও সমাজের অর্থনৈতিক শক্তিগুলোকে সংগঠিত না করলে এসব কাঠামো টেকসই হয় না।"

তিনি বলেন, "বাংলাদেশে অতীতেও তত্ত্বাবধায়ক সরকারের মতো কাঠামোগত পরিবর্তন এসেছিল, কিন্তু সেগুলো টেকেনি। কারণ এসব পরিবর্তনের পক্ষে থাকা সামাজিক শক্তিগুলোকে সংগঠিত করা হয়নি।"

ড. দেবপ্রিয়ের মতে, নতুন বন্দোবস্তের দাবিদাররাই শেষ পর্যন্ত পুরনো বন্দোবস্তের অংশ হয়ে পড়েছেন এবং ব্যয়বহুল নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। এতে পুরনো কায়েমি স্বার্থ আবার শক্ত অবস্থান ফিরে পেয়েছে।

তিনি বলেন, "ব্যবসায়ীরা পালালেও, রাজনীতিবিদরা আত্মগোপনে গেলেও আমলাতন্ত্র ফিরে এসেছে, কারণ পুরনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক এই আমলাতন্ত্র।"

ড. দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই আমলাতন্ত্রের এই পুনরুত্থানের সবচেয়ে বড় সুযোগ তৈরি করেছে। 

তিনি বলেন, "সংস্কার বাস্তবায়নের জন্য যে সক্ষমতা, অংশীজনের অংশগ্রহণ ও উন্মুক্ততা প্রয়োজন ছিল, সরকার তা দেখাতে পারেনি। বরং শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে। এর ফলে সরকার নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।"

"এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সরকার কি আদৌ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে?" বলেন তিনি।

গণমাধ্যম প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, অতীতে গঠিত মিডিয়া কমিশনের কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয়নি। কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল মিডিয়া হাউসগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা। 

তিনি বলেন, "যে মিডিয়া প্রতিষ্ঠান নিজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে পারে না, তার অন্যের কাছে স্বচ্ছতা দাবি করার নৈতিক অধিকারও সীমিত হয়ে যায়।"

তিনি আরও বলেন, গণমাধ্যমের পেশাজীবী সংগঠনগুলো রাজনৈতিক বিভক্তির কারণে স্বাধীন ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। 

"মিডিয়া যদি রাজনৈতিকভাবে বিভক্ত থাকে, তাহলে তাদের কণ্ঠস্বরের গ্রহণযোগ্যতা কমে যায় এবং তারা পেশাগত স্বার্থ রক্ষা করতে পারে না," বলেন তিনি।

মিডিয়া হাউসের ভেতরে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের পেশাগত উৎকর্ষ, ন্যায্য মজুরি, প্রণোদনা ও কাজের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। 

ড. দেবপ্রিয় বলেন, গণতন্ত্র না থাকলে এবং মালিকপক্ষ যদি লুটপাটতান্ত্রিক ব্যবস্থার অংশ হয়, তাহলে প্রকৃত অর্থে মিডিয়ার স্বাধীনতা প্রত্যাশা করা 'সোনার পাথরবাটি' কল্পনার মতো।

তিনি বলেন, কেবল উপরি কাঠামো বদলে নতুন বন্দোবস্ত সম্ভব নয়। এর পক্ষে থাকা শক্তিকে সংগঠিত করতে হবে, নতুন রাজনীতির চর্চা গড়ে তুলতে হবে এবং কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে। নাগরিক সমাজকেও নিজেদের ভূমিকার সীমাবদ্ধতা স্বীকার করে আগামী দিনে আরও সক্রিয় ও ঝুঁকি নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

"এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই আগামী দিনে সত্যিকারের বন্দোবস্ত পরিবর্তনের পথে এগোতে হবে," বলেন ড. দেবপ্রিয়।

Related Topics

টপ নিউজ

ড. দেবপ্রিয় ভট্টাচার্য / অন্তর্বর্তী সরকার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net