Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
জটিল রোগে আক্রান্ত ছোট্ট রাফির চিকিৎসার জন্য প্রয়োজন আর্থিক সাহায্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2026, 09:20 pm
Last modified: 14 January, 2026, 09:28 pm

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • ভেন্টাস: ভেন্টিলেটরের অভাব ঘোচাতে বাংলাদেশি গবেষকদের নতুন উদ্ভাবন
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা

জটিল রোগে আক্রান্ত ছোট্ট রাফির চিকিৎসার জন্য প্রয়োজন আর্থিক সাহায্য

পরিবারের আর্থিক পরিস্থিতির বর্ণনা দিয়ে আবুল হাসান বলেন, ‘আমি মাসে বেতন পাই ২৫ হাজার টাকা। এর মধ্যে আগের চিকিৎসার ঋণের কিস্তিতেই কেটে নেয় ১৫ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকায় দুই ছেলের পড়াশোনা, ঘর ভাড়া আর সংসার চলে না। গ্রামের বাড়ি নড়াইলের শেষ জমিটুকুও বিক্রি করে দিয়েছি। বর্তমানে ব্যাংকে আরও ৩ লাখ টাকা ঋণ আছে। ছেলেটাকে বাঁচাতে চাই, কিন্তু আমার আর কোনো শক্তি নেই।’
টিবিএস রিপোর্ট
14 January, 2026, 09:20 pm
Last modified: 14 January, 2026, 09:28 pm
রাহাতুল ইসলাম রাফি। ছবি: সংগৃহীত

দশ বছরের রাহাতুল ইসলাম রাফি। ফুটফুটে এই শিশুটির জীবনের লড়াই শুরু হয়েছিল মাত্র সাড়ে তিন বছর বয়সে। হঠাৎ একদিন খিঁচুনিতে আক্রান্ত হয়ে স্ট্রোক করে সে; মূহূর্তেই অবশ হয়ে যায় শরীরের ডান পাশ। ঢাকা শিশু হাসপাতালে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তার মস্তিষ্কের রক্তনালীর একটি বিরল রোগ যার নাম 'ময়াময়া'।

সে সময় দেশে এই রোগের কার্যকর চিকিৎসা না থাকায় চিকিৎসকদের পরামর্শে অনেক কষ্টে অর্থ যোগাড় করে ভারতের বেঙ্গালুরুতে রাফির সার্জারি করানো হয়। চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে আবার হাঁটতে শেখে সে, ভর্তি হয় মহাখালীর আমতলী স্কুলেও। কিন্তু সেই স্বাভাবিক জীবনে ফেরাটা দীর্ঘস্থায়ী হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি হঠাৎ তীব্র জ্বরের পর আবারও খিঁচুনি ও স্ট্রোকের শিকার হয়ে বর্তমানে শয্যাশায়ী রাফি।

আমেরিকান ব্রেইন ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, 'ময়াময়া' হলো মস্তিষ্কের রক্তনালীর এমন একটি ব্যাধি, যেখানে মস্তিষ্কের ভিত্তিপ্রদেশের রক্তনালীগুলো সরু হয়ে ব্লক হয়ে যায়। ফলে রক্ত চলাচল ব্যাহত হয়ে বারবার স্ট্রোক ও খিঁচুনির ঝুঁকি তৈরি হয়।

রাফির বাবা মোহাম্মদ আবুল হাসান শেখ রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজে পিওন হিসেবে কর্মরত। দুই সন্তানের মধ্যে রাফি ছোট। বড় ছেলে নবম শ্রেণিতে পড়ে। স্বল্প আয়ের এই মানুষটির পক্ষে দ্বিতীয়বার ছেলের চিকিৎসার পাহাড়সম ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

আবুল হাসান শেখ বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সাড়ে তিন বছর বয়সে যখন প্রথম ধরা পড়ে, তখন আত্মীয়-স্বজনদের সহযোগিতা, ধার-দেনা আর শেষ সম্বল বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা খরচ করে রাফিকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যাই। সার্জারির পর ছেলেটা ভালোই ছিল, স্কুলে যাওয়াও শুরু করেছিল। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই সব ওলটপালট হয়ে গেল। ১ জানুয়ারি আবার স্ট্রোক করার পর তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ৮ জানুয়ারি তাকে রিলিজ দেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, দ্রুত তাকে আবারও ভারতে নিয়ে সার্জারি করাতে হবে। না হলে ছেলেটাকে বাঁচানো কঠিন হবে।'

রাফির বর্তমান অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাত ও পা প্রায় অবশ, হাঁটতে পারছে না। অধিকাংশ সময় অসহ্য ব্যথায় বিছানায় কেঁদে কাটে তার দিন। চিকিৎসকদের মতে, পুনরায় ভারতের নিয়ে চিকিৎসার জন্য অন্তত ১৮ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন।

পরিবারের আর্থিক পরিস্থিতির বর্ণনা দিয়ে আবুল হাসান বলেন, 'আমি মাসে বেতন পাই ২৫ হাজার টাকা। এর মধ্যে আগের চিকিৎসার ঋণের কিস্তিতেই কেটে নেয় ১৫ হাজার টাকা। বাকি ১০ হাজার টাকায় দুই ছেলের পড়াশোনা, ঘর ভাড়া আর সংসার চলে না। গ্রামের বাড়ি নড়াইলের শেষ জমিটুকুও বিক্রি করে দিয়েছি। বর্তমানে ব্যাংকে আরও ৩ লাখ টাকা ঋণ আছে। ছেলেটাকে বাঁচাতে চাই, কিন্তু আমার আর কোনো শক্তি নেই।'

অসহায় এই বাবা তাঁর ছোট্ট সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দয়ালু মানুষদের কাছে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:
ব্যাংক অ্যাকাউন্ট:
নাম: MD. ABUL HASSAN SHAIKH
অ্যাকাউন্ট নম্বর: 2897101097910
পুবালী ব্যাংক লিমিটেড, শিশু পার্ক শাখা।
বিকাশ ও রকেট নম্বর:
01672876133

Related Topics

টপ নিউজ

আর্থিক সাহায্য / চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
  • ভেন্টাস: ভেন্টিলেটরের অভাব ঘোচাতে বাংলাদেশি গবেষকদের নতুন উদ্ভাবন
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net