Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 02:05 pm
Last modified: 08 January, 2026, 09:44 pm

Related News

  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • অবৈধ জ্বালানি মজুত ও চোরাচালানের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা সরকারের
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে

কারাগারে যাওয়া আসামিরা হলেন: তানজিয়ান, উ জুন ও ডং হংওয়েই। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে জব্দকৃত আইফোন ও যন্ত্রাংশের মোট বাজারমূল্য আনুমানিক পৌনে ২ কোটি টাকা।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 02:05 pm
Last modified: 08 January, 2026, 09:44 pm
গ্রেপ্তার ৩ চীনা নাগরিক। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৩৬৩টি আইফোনসহ গ্রেপ্তার তিন চীনা নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল ফোন দেশে এনে বিক্রির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক দুই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

কারাগারে যাওয়া আসামিরা হলেন: তানজিয়ান, উ জুন ও ডং হংওয়েই। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকার পৃথক দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার  (৮  জানুয়ারি)      বিকেলে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

খিলক্ষেত থানায় দায়ের করা মামলার আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জানুয়ারি বিকেল পৌনে পাঁচটার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে অবৈধ চোরাচালানের মোবাইল কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০৫টি আইফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৪০ হাজার টাকা। আসামিরা চীন থেকে কৌশলে কর বা শুল্ক ফাঁকি দিয়ে এসব ফোন বাংলাদেশে নিয়ে আসেন। 

অন্যদিকে, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অন্য মামলায় বলা হয়, ডিবি পুলিশের একটি দল উত্তরার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তানজিয়ানকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫৮টি আইফোন উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে চীন থেকে অবৈধভাবে এসব ফোন দেশে এনেছেন।

তদন্ত কর্মকর্তারা আদালতে করা আবেদনে উল্লেখ করেন, আসামিরা বিদেশি নাগরিক হওয়ায় জামিনে মুক্তি পেলে তদন্ত ও বিচারকাজে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এমনকি তারা পালিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেলহাজতে রাখা একান্ত প্রয়োজন।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেপ্তার করে। অভিযানে বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ এবং ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত আইফোন ও যন্ত্রাংশের মোট বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭৫ লাখ (পৌনে ২ কোটি) টাকা। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই চক্রের শিকড় অনেক গভীরে। কেবল এই তিন চীনা নাগরিকই নন, এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও এর সঙ্গে সরাসরি জড়িত।

তিনি বলেন, 'দামি ফোন কেনার সময় গ্রাহকদের অতিরিক্ত সচেতন হতে হবে। সস্তা বা অননুমোদিত দোকান থেকে ফোন কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।'

Related Topics

টপ নিউজ

আইফোন / চোরাচালান / চোরাই যন্ত্রাংশ / অবৈধ পথে আমদানি / চীনা নাগরিক / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • অবৈধ জ্বালানি মজুত ও চোরাচালানের তথ্য দিলে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা সরকারের
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net