Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
আগামী নির্বাচন সুষ্ঠু না হলে, দেশে নতুন করে ক্রাইসিস তৈরি হবে: ইইউ প্রতিনিধিদের জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2026, 07:40 pm
Last modified: 07 January, 2026, 08:42 pm

Related News

  • ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
  • টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
  • আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের
  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে, উচ্ছেদ করে স্থায়ী সমাধান সম্ভব নয়: জামায়াত আমির 

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে, দেশে নতুন করে ক্রাইসিস তৈরি হবে: ইইউ প্রতিনিধিদের জামায়াত

সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল আগামী নির্বাচন। আমরা বলেছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। ৫৫ বছর ধরে যে সংকট তৈরি হয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের অভাব।’
টিবিএস রিপোর্ট
07 January, 2026, 07:40 pm
Last modified: 07 January, 2026, 08:42 pm
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজ থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয়  এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (৭ জানুয়ারি) সকালে জামায়াতের আমিরের বসুন্ধরাস্থ কার্যালয়ে পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন— ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া বিভাগের উপ-প্রধান মনিকা বাইলাইতে।
 
এ সময়, জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, 'প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল আগামী নির্বাচন। আমরা বলেছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। ৫৫ বছর ধরে যে সংকট তৈরি হয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের অভাব।'

তিনি আরও বলেন, 'আগামী নির্বাচন সুষ্ঠু না হলে, দেশে নতুন করে ক্রাইসিস তৈরি হবে। গত ১/২ সপ্তাহ ধরে ল' এনফোর্সিং বাহিনী বা প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, তাতে পাতানো নির্বাচন হবে কি-না, আমরা সেই আশঙ্কা প্রকাশ করেছি।'

জামায়াতের নায়েবে আমির বলেন, 'আমরা সবার প্রতি অনুরোধ করি, তারা যেন এখনই নিরপেক্ষ হয়। তারা বলেছেন, আগামী নির্বাচনে তারা সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবেন।'

তিনি বলেন, 'নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা করার দরকার, জামায়াত তা তার করবে।'

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, 'আপনারা জানেন যে ইইউ হচ্ছে রোহিঙ্গাদের হাইয়েস্ট ডোনার। তারা রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে জানতে চাইলে আমরা বলেছি, জামায়াত ক্ষমতায় গেলে, সকল স্টেক হোল্ডাররা মিলে এর একটি স্থায়ী সমাধান করব।'

জাতীয় সরকারের ব্যাপারে বিএনপি'র সঙ্গে কোন আলোচনা হয়েছে কি-না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করছি।'

প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে নির্বাচনের শঙ্কা নিয়ে তিনি বলেন, 'সচেতন নাগরিক হিসেবে আপনারাও তো এগুলো দেখছেন।'

সেক্ষেত্রে কি নির্বাচনে যাবেন না বা এ ধরনের কোন সম্ভাবনা আছে কি-না— এমন প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, 'সেই পর্যায়ে যেতে হবে না বলেই মনে করছি।'

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / ইইউ’র প্রতিনিধি / পাওলা পাম্পালোনি / ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
  • টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
  • আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের
  • রাড্ডা ক্লিনিকের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: জামায়াত আমির
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে হবে, উচ্ছেদ করে স্থায়ী সমাধান সম্ভব নয়: জামায়াত আমির 

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net