Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% ভোটারের পছন্দ বিএনপি: ইএএসডির জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 05:25 pm
Last modified: 05 January, 2026, 05:33 pm

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% ভোটারের পছন্দ বিএনপি: ইএএসডির জরিপ

জরিপের প্রতিবেদনে জানানো হয়, ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 January, 2026, 05:25 pm
Last modified: 05 January, 2026, 05:33 pm
জরিপের ফলাফল তুলে ধরছেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। ছবি: টিবিএস

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ১৯ শতাংশ ভোটার। এছাড়া নতুন রাজনৈতিক দল এনসিপি ২ দশমিক ৬ শতাংশ এবং জাতীয় পার্টি ১ দশমিক ৪ শতাংশ জনসমর্থন পেয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে জনমত জরিপের এই ফলাফল তুলে ধরা হয়। 'এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট' (ইএএসডি) এই গবেষণাটি পরিচালনা করেছে।

জরিপ প্রতিবেদনে জানানো হয়, ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠানের জরিপের বিস্তারিত ফলাফল উপস্থাপন করেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. শামীম হায়দার তালুকদার।

নারী ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি

জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি। জরিপে অংশগ্রহণকারী নারী ভোটারদের মধ্যে ৭১ শতাংশই বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। বিশ্লেষকরা বিষয়টিকে দলটির প্রতি নারী ভোটারদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।

সরকার গঠন নিয়ে জনপ্রত্যাশা

জরিপে উত্তরদাতাদের সামনে মূলত চারটি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে, এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, আগামী নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। এছাড়া ৭৪ শতাংশ ভোটার মনে করেন, তাদের নিজ নিজ আসনে বিএনপির প্রার্থীরাই জয়লাভ করবেন।

বরিশাল ও খুলনায় জামায়াত এগিয়ে, রংপুরে জাপা

আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি দেশের প্রায় সব অঞ্চলেই শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দলটির প্রতি সর্বোচ্চ ৭৪ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। তবে বরিশাল ও খুলনা বিভাগে জামায়াতে ইসলামীর অবস্থান বেশ জোরালো। বরিশালে জামায়াতের পক্ষে ২৯ শতাংশ এবং খুলনায় ২৫ শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন।

অন্যদিকে উত্তরবঙ্গের রংপুরে জাতীয় পার্টি তুলনামূলক বেশি সমর্থন পেয়েছে, সেখানে দলটির পক্ষে ৫ দশমিক ২ শতাংশ ভোটার মত দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্রতি দেশের মাত্র ০.১ শতাংশ ভোটার আগ্রহ দেখিয়েছেন।

আওয়ামী লীগের ৬০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিবে

জরিপে সাবেক আওয়ামী লীগ ভোটারদের রাজনৈতিক ঝোঁক নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, যারা আগে আওয়ামী লীগকে ভোট দিতেন, তাদের একটি বিশাল অংশ এখন পরিবর্তনের পক্ষে। সাবেক আওয়ামী লীগ ভোটারদের ৬০ শতাংশ আসন্ন ২০২৬ সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

পাশাপাশি ২৫ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে সমর্থনের কথা জানিয়েছেন এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করার কথা বলেছেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে এই জনমত জরিপে সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার সামগ্রিক চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / জামায়াতে ইসলামী / জামায়াত / এনসিপি / নির্বাচন / ভোট / জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net