Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
ঢাকায় বিদ্যুৎ বিতরণ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
13 March, 2021, 10:20 pm
Last modified: 13 March, 2021, 10:23 pm

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

ঢাকায় বিদ্যুৎ বিতরণ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নসরুল হামিদ বলেন, সরকার নগরীর বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ককে আধুনিকীকরণ করতে চায়। এজন্য ডেসকো ও ডিপিডিসি তাদের নেটওয়ার্ককে ভূগর্ভে নিয়ে যাওয়ার জন্য একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে।
ইউএনবি
13 March, 2021, 10:20 pm
Last modified: 13 March, 2021, 10:23 pm

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শনিবার বলেছেন, গ্রাহকদের অভিযোগের সুরাহা করার পদক্ষেপ হিসেবে ঢাকা মহানগরীতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে করার একটি প্রক্রিয়া চলমান রয়েছে।
এক ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 'একবার গ্রাহকরা প্রি-পেইড মিটার পেয়ে গেলে তাদের আর কোনো অভিযোগ থাকবে না।'

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স (এফইআরবি) 'রাজধানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূগর্ভস্থ বিতরণ লাইন' শীর্ষক ওয়েবিনারটি আয়োজন করে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বুয়েটের অধ্যাপক জিয়াউর রহমান খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের চেয়ারম্যান অরুণ কর্মকার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী। এফইআরবির নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর অনুষ্ঠান পরিচালনা করেন।

নসরুল হামিদ বলেন, সরকার নগরীর বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ককে আধুনিকীকরণ করতে চায়। এজন্য ডেসকো ও ডিপিডিসি তাদের নেটওয়ার্ককে ভূগর্ভে নিয়ে যাওয়ার জন্য একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে।

অতিরঞ্জিত বিদ্যুতের বিল সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির করা অভিযোগ স্বীকার করে তিনি বলেন, কিছু কর্মকর্তা এই অপকর্মের জন্য দায়ী এবং তাদের কয়েকজনকে অন্যায় কাজের জন্য বরখাস্ত করা হয়েছে। এটি মূলত গত বছর কোভিড-১৯ মহামারি চলাকালীন ঘটেছে।

তিনি বলেন, গ্রাহকরা যাতে কোনো অতিরঞ্জিত বিল না পায় সে জন্য ঢাকা শহরে প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী রাত ৮টার মধ্যে দোকান মালিকদের দোকান বন্ধ রাখার নির্ধারিত সময় ঠিকভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, 'দোকান মালিকরাসহ বিদ্যুৎ গ্রাহকদের অবশ্যই শৃঙ্খলা নিশ্চিত করতে তাদের সহায়তা বাড়াতে হবে।'

সিস্টেমের ক্ষয়ক্ষতি হ্রাস সম্পর্কে ডেসকো ও ডিপিডিসির দাবির সাথে একমত না হয়ে হেলাল উদ্দিন বলেন, বিতরণ সংস্থাগুলোর সিস্টেমের ক্ষতি হ্রাসে কোনো সাফল্য নেই।

'বরং তারা অতিরঞ্জিত বিল করে তাদের আয় বাড়িয়ে দিচ্ছে যার মাধ্যমে তারা শেষ পর্যন্ত সাফল্য দেখায়,' তিনি বলেন।

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, অতিরিক্ত বিলের জন্য ডেসকো ও ডিপিডিসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দুর্ভাগ্যজনক কারণ বিদ্যুৎ বিতরণ ব্যবসায থেকে লাভ আদায়ের সরকারের কোনো ইচ্ছা নেই।

ঝুলন্ত বিদ্যুতের তার

বিকাশ দেওয়ান বলেন, একটি অস্ট্রেলিয়ান পরামর্শ সংস্থা ভূগর্ভস্থ তারের সাথে ঝুলন্ত তার প্রতিস্থাপনের জন্য একটি নকশা তৈরি করছে।

তিনি বলেন, কোভিড-১৯ তাদের পদক্ষেপকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। 'তবে আমরা শিগগিরই আমাদের প্রকল্পটি দ্রুততর করার বিষয়ে আশাবাদী।'

কাওসার আমির আলী জানান, তার ভূগর্ভে নিয়ে যাওয়ার পদক্ষেপের অংশ হিসেবে ডেসকো এর এলাকায় বেশ কয়েকটি ভূগর্ভস্থ সাবস্টেশন স্থাপনের একটি প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, একটি আধুনিক বহুতল ভবন তৈরি করা হবে যার বিতরণ নেটওয়ার্ক পরিচালনার জন্য সাবস্টেশনও থাকবে।

Related Topics

টপ নিউজ

নসরুল হামিদ বিপু / বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net