Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
আগামীকাল স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, ১০০০ পুলিশ মোতায়েন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2025, 09:40 pm
Last modified: 25 December, 2025, 09:47 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

আগামীকাল স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান, ১০০০ পুলিশ মোতায়েন

সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘একেবারে বন্ধ বিষয়টি এমন নয়। তবে নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব।’
টিবিএস রিপোর্ট
25 December, 2025, 09:40 pm
Last modified: 25 December, 2025, 09:47 pm
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তার শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সেখানে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। একইসঙ্গে সৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তারেক রহমান প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন বলে জানা গেছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এদিন এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

তিনি বলেন, 'দর্শনার্থী এবং আগত নেতাকর্মীসহ সবার জন্যই নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। সবাই যেন নির্বিঘ্নে শ্রদ্ধা জানিয়ে নিরাপদে ফিরতে পারেন, সেজন্য পুরো ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, 'একেবারে বন্ধ বিষয়টি এমন নয়। তবে নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব।'

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, তারেক রহমানের আগমনের বিষয়ে এখনো দাপ্তরিকভাবে কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবরের ভিত্তিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, 'স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি আজ বিকেল থেকে বাড়তি পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাউন্ড, ড্রেন ও লেক পরিষ্কারসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে যা আগামীকাল দুপুর পর্যন্ত চলবে। পুলিশ কর্মকর্তারাও এসে নিরাপত্তার বিষয়গুলো দেখে গেছেন।'

Related Topics

টপ নিউজ

স্মৃতিসৌধ / তারেক রহমান / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১,২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী’
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net