Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী লুনা, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছেলে আবরারও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 09:40 pm
Last modified: 24 December, 2025, 09:45 pm

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী লুনা, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছেলে আবরারও

দলীয় সূত্র থেকে জানা গেছে, মূলত আইনি জটিলতা এড়াতেই মায়ের পাশাপাশি ছেলে আবরার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোনো কারণে লুনার মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে যাতে আসনটি শূন্য না থাকে, সেক্ষেত্রে আবরার নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
টিবিএস রিপোর্ট
24 December, 2025, 09:40 pm
Last modified: 24 December, 2025, 09:45 pm
ছবি: টিবিএস

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ) আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। তবে একই আসন থেকে লুনার পাশাপাশি তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাহসীনা রুশদীর লুনা বিএনপির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক ও এই আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর স্ত্রী।

বুধবার (২৪ ডিসেম্বর) মা ও ছেলের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবি। 

তিনি বলেন, 'আমার অফিস থেকে এখন পর্যন্ত চার জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে তাহসীনা রুশদীর লুনা এবং আবরার ইলিয়াসও রয়েছেন। তারা ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।'

একই আসন থেকে কেন মা ও ছেলে দুজনই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—এ বিষয়ে জানতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাহসীনা রুশদীর লুনার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী আবরার ইলিয়াসের সাথেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে দলীয় সূত্র থেকে জানা গেছে, মূলত আইনি জটিলতা এড়াতেই মায়ের পাশাপাশি ছেলে আবরার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোনো কারণে লুনার মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে যাতে আসনটি শূন্য না থাকে, সেক্ষেত্রে আবরার নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের নির্বাচনেও এই আসন থেকে তাহসীনা রুশদীর লুনা ও আবরার ইলিয়াস মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেবারও বিএনপি থেকে লুনাকেই মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে তার প্রার্থিতা স্থগিত হওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। পরবর্তীতে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয় গণফোরামের মোকাব্বির খানকে এবং তিনি নির্বাচিত হন।

জানা যায়, ২০১৮ সালের নির্বাচনের আগে সিলেট-২ আসনের মহাজোটের শরিক জাতীয় পার্টির তৎকালীন প্রার্থী এ এম ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে লুনার মনোনয়নপত্র স্থগিতের আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। রিট আবেদনে ইয়াহহিয়া চৌধুরী অভিযোগ করেছিলেন, 'আরপিও অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ সদস্যপদে প্রার্থী হওয়ার বিধান রয়েছে। তাহসীনা রুশদীর লুনা ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন।'

প্রসঙ্গত, তাহসীনা রুশদীর লুনার স্বামী ও আবরার ইলিয়াসের বাবা এম. ইলিয়াস আলী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী থেকে মধ্যরাতে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন তিনি। আজ অবধি তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

Related Topics

টপ নিউজ

ইলিয়াস আলী / বিএনপি / মনোনয়নপত্র / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net