Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফুটের সংযোগ সড়ক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 09:45 am
Last modified: 18 December, 2025, 09:51 am

Related News

  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো মিরপুর ৬০ ফুটের সংযোগ সড়ক

মিরপুর এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করতে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় ডিএনসিসি।
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 09:45 am
Last modified: 18 December, 2025, 09:51 am
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল (১৭ ডিসেম্বর) সংযোগ সড়কটি খুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর মিরপুরের বহুল প্রতীক্ষিত ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণকাজ শেষ হওয়ায় গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর মিরপুরে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক এজাজ বলেন, '৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে স্থবির ছিল। সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই আমরা নগরবাসীর জন্য সড়কটি খুলে দিতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'এই শহরের গত ১৫, ২০ এমনকি ৩০ বছরের যেসব কাজ এখনো ঝুলে আছে, সেগুলো আমরা একে একে সমাধানের চেষ্টা করছি।'

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই সড়কটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। তিনি বলেন, 'সরকারের সব সেবা প্রদানকারী সংস্থা যদি একসঙ্গে কাজ করে, তাহলে এখনো এই শহরকে বাসযোগ্য করে তোলা সম্ভব।'

তিনি আরও বলেন, 'নগরবাসীকে দৈনন্দিন হয়রানি থেকে মুক্ত করতে হবে। তাহলেই সবার জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা সম্ভব হবে।'

মিরপুর এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করতে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয় ডিএনসিসি।

এই উদ্যোগের অংশ হিসেবে ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডে সিটি জরিপে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নামে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের মালিকানাধীন জমি অধিগ্রহণ করা হয়।

চলতি বছরের ১৬ অক্টোবর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দেন যে, ১৭ বছর বন্ধ থাকার পর ৬০ ফিট সংযোগ সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি আগে মিরপুর-১০ ও মিরপুর-২ সংযোগকারী প্রধান সড়কে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে একটি সরু সড়কে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের যান চলাচলের কারণে সারাদিনই তীব্র যানজট লেগে থাকত।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি বাম পাশে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করেছে, যা মিরপুর-২ পোস্ট অফিসের কাছে মিরপুরের প্রধান সড়কের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। এর ফলে ৬০ ফিট সড়ক থেকে আসা যানবাহন একমুখী লেন ব্যবহার করে সরাসরি মিরপুরের মূল সড়কে প্রবেশ করতে পারছে।

Related Topics

টপ নিউজ

মিরপুর / সংযোগ সড়ক / যান চলাচল / ডিএনসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণে ১৬ হাজার কর্মী ও ৭৫০ গাড়ি নিয়ে মাঠে থাকছে ডিএনসিসি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net