Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 December, 2025, 10:10 pm
Last modified: 17 December, 2025, 10:15 pm

Related News

  • জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে সরকার: গোলাম পরওয়ার
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • ফ্যাসিবাদ ফিরলে এর দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
  • জামায়াতকে আরও সময় নিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান রাশেদ খাঁনের
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

‘জনতার ইশতেহার’: নির্বাচনী ইশতেহার প্রণয়নে জনগণের মতামত চাইল জামায়াত

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে ইশতেহার প্রণয়নে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত। আমরা সেই ধারা পরিবর্তন করতে চাই। জনগণকে শুধু ভোটার নয় বরং ইশতেহারের সহলেখক হিসেবে যুক্ত করাই জনতার ইশতেহার কর্মসূচির মূল লক্ষ্য।’
টিবিএস রিপোর্ট
17 December, 2025, 10:10 pm
Last modified: 17 December, 2025, 10:15 pm
ফাইল ছবি: বাসস

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রণয়নে সাধারণ মানুষের সরাসরি মতামত নেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 'জনতার ইশতেহার' নামের এই কর্মসূচির আওতায় আগামী সাত দিন ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশবাসীর কাছ থেকে জাতীয় ও স্থানীয় নীতিমালার বিষয়ে পরামর্শ সংগ্রহ করবে দলটি।

বুধবার (১৭ ডিসেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচির ঘোষণা দেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। জামায়াতের নির্ধারিত ওয়েবসাইট www.janatarishtehar.org এবং অ্যাপভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নাগরিকরা তাদের মতামত, সমস্যা ও প্রস্তাবনা জমা দিতে পারবেন। শুধু লিখিত নয়, অডিও ও ভিডিওর মাধ্যমেও মতামত জানানোর সুযোগ রাখা হয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য সম্পর্কে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, 'প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে ইশতেহার প্রণয়নে জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত। আমরা সেই ধারা পরিবর্তন করতে চাই। জনগণকে শুধু ভোটার নয় বরং ইশতেহারের সহলেখক হিসেবে যুক্ত করাই জনতার ইশতেহার কর্মসূচির মূল লক্ষ্য।'

মিয়া গোলাম পরওয়ার জানান, এই কর্মসূচিটি তিনটি মৌলিক স্তম্ভের ওপর পরিচালিত হবে। প্রথমত, জনগণের সরাসরি অংশগ্রহণ: যেখানে নাগরিকরা অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মতামত উপস্থাপন করবেন।

দ্বিতীয়ত, অনলাইন ইশতেহার প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক বিশ্লেষণ, যার মাধ্যমে সংগৃহীত মতামতগুলো শ্রেণিবিন্যাস, মূল্যায়ন ও অগ্রাধিকার নির্ধারণ করে অনলাইনে ইশতেহার প্রকাশ করা হবে।

তৃতীয়ত, ডিজিটাল প্রমিজ ট্র্যাকার, যেখানে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অগ্রগতি ভবিষ্যতে জনসম্মুখে উপস্থাপনের ব্যবস্থা থাকবে। এর আওতায় একটি দ্বি-স্তরীয় ইশতেহার কাঠামো গড়ে তোলা হবে- একটি জাতীয় সমন্বিত ইশতেহার এবং অন্যটি সংসদীয় আসনভিত্তিক বা স্থানীয় ইশতেহার।

তিনি আরও উল্লেখ করেন, সংগৃহীত সব মতামত বিশ্লেষণ করে একটি পরিমাপযোগ্য, সুনির্দিষ্ট এবং সময়াবদ্ধ কাঠামোর ভিত্তিতে চূড়ান্ত ইশতেহার প্রণয়ন করা হবে। জামায়াত আশা করছে, এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Related Topics

টপ নিউজ

জামায়াত / জনতার ইশতেহার / কর্মসূচি / নির্বাচনী ইশতেহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে সরকার: গোলাম পরওয়ার
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • ফ্যাসিবাদ ফিরলে এর দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
  • জামায়াতকে আরও সময় নিয়ে প্রস্তুত হওয়ার আহ্বান রাশেদ খাঁনের
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net