জামায়াত আমিরের বক্তব্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপনের জন্য দুঃখপ্রকাশ
আজ সকালে একটি অনুষ্ঠানের পর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ও অনলাইন বাংলায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে একটি সংবাদ, ফটোকার্ড ও ভিডিও প্রকাশ করা হয়।
তবে ওই সংবাদে অনিচ্ছাকৃতভাবে জামায়াতের আমিরের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা ভুলটি বুঝতে পেরে সংশ্লিষ্ট সংবাদ, ফটোকার্ড ও ভিডিও সরিয়ে নিয়েছি।
এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমাদের পাঠকদের কাছে এবং জামায়াতে ইসলামীর প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
