Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 December, 2025, 08:35 pm
Last modified: 15 December, 2025, 09:46 pm

Related News

  • বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, হবে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী
  • দেশে ইকো-ট্যুরিজম নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ এবং রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ এই নীতিমালার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট 
15 December, 2025, 08:35 pm
Last modified: 15 December, 2025, 09:46 pm

'রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি' ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য সাময়িক সময়ের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে নীতিমালা করেছে সরকার। 

'রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা–২০২৫' শিরোনামে আজ সোমবার এ নীতিমালা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচনকালীন সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন রোধ এবং রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সশস্ত্র বাহিনী গঠন প্রতিরোধ এই নীতিমালার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও সশস্ত্র রক্ষী নিয়োগ অনুমোদন এবং স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করাও এই নীতিমালার উদ্দেশ্য। 

এর আগে গত শনিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার ব্যবস্থা করছে সরকার। পাশাপাশি রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অস্ত্রের লাইসেন্স চাইলে তাদের দেওয়া হবে। আর যেসব রাজনৈতিক ব্যক্তির লাইসেন্স সরকারের কাছে জমা রয়েছে, তারা চাইলে ফেরত দেওয়া হবে।

গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আজ (সোমবার) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। 

কারা লাইসেন্স ও রিটেইনার লাইসেন্স পাবেন 

নীতিমালায় বলা হয়েছে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে সরকার স্বীকৃত বর্তমান বা সাবেক উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিকে বোঝাবে। আর সংসদ সদস্য পদপ্রার্থী বলতে  নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীকে বোঝাবে। 

আর রিটেইনার অর্থ হচ্ছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সংসদ সদস্য পদপ্রার্থী ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ও অনুমোদিত সশ্রস্ত্র ব্যক্তিকে বোঝাবে।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা

নীতিমালায় বলা হয়েছে, সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে। আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি আছে সেটি উপযুক্ত কর্তৃপক্ষ (প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা) কর্তৃক যাচিই করে নিশ্চিত হতে হবে। শারীরিক ও মানসিক সক্ষমতা থাকিতে হইবে এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে।

কোন ধরনের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে 

এই নীতিমালার আওতায় শুধু আত্মরক্ষার উদ্দেশ্যে সীমিত ক্যালিবারের (এনপিবি) অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। একাধিক অস্ত্রের লাইসেন্স অনুমোদন করা হবে না। অর্থাৎ, যাদের আগে লাইসেন্স আছে, তারা নতুন করে অস্ত্রের লাইসেন্স পাবেন না। এছাড়া এই নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় বা সামরিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে না। 

মেয়াদ কত দিন

এই লাইসেন্সের মেয়াদ হবে আগামী সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পরে ১৫ দিন পর্যন্ত। তারপর এই লাইসেন্স স্বংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে অস্ত্রের লাইসেন্স পাওয়ার সাধারণ নিয়ম বা শর্ত পূরণ করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রুপান্তর করতে পারবে। 
লাইসেন্সের মেয়াদ শেষের পরে কোনো ব্যক্তি ওই লাইসেন্সের বিপরীতে নেওয়া অস্ত্র নিজের কাছে রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

রিটেইনারের যোগ্যতা

রিটেইনারের যেসব যোগ্যতা লাগবে সেগুলো হলো, বাংলাদেশি নাগরিক ও ন্যূনতম বয়স ২৫ বছর; অপরাধমুক্ত ও পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্ত; আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত (সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন; সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত মেডিকেল ফিটনেস সনদপ্রাপ্ত)।

নীতিমালায় বলা হয়েছে, একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পদপ্রার্থীর জন্য সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ হবে; নির্দিষ্ট মেয়াদের পর রিটেইনারের মেয়াদও সমাপ্ত হবে।

নীতিমালায় বলা হয়েছে, রিটেইনারের অনুকূলে কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হবে না। রিটেইনার কেবল আগ্নেয়াস্ত্র বহনকারী হবেন। অস্ত্র–সংক্রান্ত সব দায় লাইসেন্সধারীর ওপর বর্তাবে।

আচরণবিধি

এই নীতিমালার আওতায় আগ্নেয়াস্ত্র নিলে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। এ বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, অস্ত্র বহনকালে সর্বদা লাইসেন্স এবং অনুমোদন সঙ্গে রাখতে হবে; এই অস্ত্র ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন বা হয়রানি করা যাবে না; নিরাপত্তা ছাড়া অন্য কোনো কাজে বা উদ্দেশ্যে এই লাইসেন্সের আওতাভুক্ত অস্ত্র ব্যবহার করা যাবে না; এই লাইসেন্স এবং লাইসেন্সভুক্ত অস্ত্র হস্তান্তর করা যাবে না; প্রত্যেক লাইসেন্সধারীর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ তাৎক্ষণিকভাবে পালন বাধ্যতামূলক হবে।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় / নীতিমালা / আগ্নেয়াস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, হবে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী
  • দেশে ইকো-ট্যুরিজম নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
  • পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net